সুনামের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশের শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। আম্পায়ারিং করেছেন বিশ্বকাপ ও এশিয়া কাপেও। কিছুটা অবাক করা ব্যাপার, দেশসেরা এই আম্পায়ারকেই এখন পর্যন্ত দেখা যায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে। এ ইস্যু সামনে এলে স্থানীয় ও বিদেশি আম্পায়ারদের বেতনের ফারাকের ব্যাপারও আলোচনায় আসে।
আইসিসির ইমার্জিং প্যানেলের আম্পায়ার সৈকত অবশ্য এসব নিয়ে চিন্তা করে সময়ক্ষেপণ করেন না। নিজের কাজটা করে যাচ্ছেন দারুণ দক্ষতার সঙ্গে। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ব্রিসবেন টেস্ট আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডে ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং করে সদ্য দেশে ফিরেছেন। বলা যায় আইসিসির কদর করা দেখে, বিসিবিও হয়তো এবার এড়িয়ে যাওয়ার সুযোগ পেল না।
অবশেষে বিপিএলের ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে সৈকতকে। বিসিবির আম্পায়ার্স কমিটির এক সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, বিপিএলের ১০ম সংস্করণের ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। তাঁর সঙ্গে আরেক অনফিল্ড আম্পায়ার রাখা হবে বিদেশি। সেই নামটি নিশ্চিত হবে কাল।
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে দেশে ফেরা সৈকতও জানিয়েছেন, বিপিএলের ফাইনালে থাকার কথা। তিনি বললেন, ‘বিসিবি আমাকে দায়িত্ব দিলে অবশ্যই থাকব। আগের ১০ বছর দেয়নি ছিলাম না। দায়িত্ব দিলে থাকব না কেন।’
বিপিএলের গত তিন সংস্করণের ফাইনালে টিভি কিংবা রিজার্ভ আম্পায়ারের জায়গাতেও সুযোগ হয়নি সৈকতের। সর্বশেষ ২০১৯ বিপিএলে ছিলেন টিভি আম্পায়ারের দায়িত্বে। যে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস ১৭ রানে হারিয়েছিল ঢাকা ডায়নামাইটসকে।
এর মধ্যেই সৈকত নিজের কাজের দক্ষতায় চলে গেছেন প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনায়। সেই দায়িত্ব সামলে দেশের দ্বিতীয় নিরপেক্ষ আম্পায়ার হিসেবে গত জানুয়ারিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে টিভি আম্পায়ার, এরপর ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে ছিলেন অনফিল্ড আম্পায়ার। দুই দলের প্রথম ওয়ানডে ও এমসিজিতে শেষ ওয়ানডের অনফিল্ড আম্পায়ারও ছিলেন সৈকত। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
১৯ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে