
২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বোলিংটা হচ্ছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২০০ রান করার আগেই গুটিয়ে দিয়েছিল আফগানিস্তানকে। সেই ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রেখেছে দুবাইয়ে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেও। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫০-এর আগেই গুটিয়ে গেল নেপাল।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ও নেপালের শুরুটা হয়েছে দুই রকম। দুবাইয়ে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনটা শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে নেপাল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরেছিল ৫৫ রানে। আজও বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে দেখা গেছে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং ব্যর্থতা। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে নেপাল অলআউট হয়েছে ১৪১ রানে।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রথমে ব্যাটিং পাওয়া নেপাল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। রানরেট ছিল ৩-এর চেয়েও কম। ৩৪.৪ ওভারে নেপালের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯৩ রানে।
বিপদে পড়া দলটি দিশা খুঁজে পায় অষ্টম উইকেটে উত্তম মাগার ও অভিষেক তিওয়ারির ৩৬ রানের জুটিতে। ৪৩তম ওভারের প্রথম বলে উত্তম রানআউটের শিকার হলে নেপালের স্কোর হয়ে যায় ৪২.১ ওভারে ৮ উইকেটে ১২৯ রান।
অষ্টম উইকেটের জুটি ভাঙার পর দ্রুতই শেষ হয়ে যায় নেপাল। ৪৫.৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন আকাশ ত্রিপাঠি। ৭৭ বলে ৪৩ রান করেন আকাশ। ইনিংসে ৫ চার মারেন নেপালের এই ওপেনার। বাংলাদেশের রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, আল ফাহাদ নিয়েছেন ২টি করে উইকেট। যেখানে রিজান ৬ ওভারে খরচ করেন ৮ রান। এক ওভার মেডেনও দিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৫ ওভারে ১ উইকেটে ২৪ রান করেছে। ২০ বলে ১৭ রানে ব্যাটিং করছেন ওপেনার জাওয়াদ আবরার। আরেক ওপেনার কালাম সিদ্দিকি বিদায় নিয়েছেন শূন্য রানে। খেলেছেন কেবল ২ রান।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে