পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ইংল্যান্ড!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন ঠিক এখানেই আলাদা। আইসিসির সহযোগী দেশ ও র্যাঙ্কিংয়ে তুলনামূলক পেছনের দলগুলো নিংড়ে দিচ্ছে নিজেদের।
আজ নিউইয়র্কে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে যার কারণে একটু সমীহ করতেই হচ্ছে দুর্দান্ত ছন্দে থাকা ভারতের। বাবর আজমদের হারানোর পরই আরেক জায়ান্ট ভারতের জন্য ছক তৈরি শুরু করেছে যুক্তরাষ্ট্র। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল তো বলেই রাখলেন, ‘বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে খেলা এবং তাদের পরাজিত করা অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল। আমাদের দৃষ্টি এখন ভারতের বিপক্ষে ম্যাচের দিকে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। এখন ভারত ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না।’
যেকোনো সংস্করণে এটিই ভারত-যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। নিজেদের চেনা কন্ডিশনে ভারতের সামনে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের ‘মিনি ভারতই’! যুক্ত দলের আট ক্রিকেটারই ভারতীয় বংশোদ্ভূত। অধিনায়ক মোনাঙ্ক, পেসার সৌরভ নেত্রভালাকার, অলরাউন্ডার হারমীত সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেলদের জন্ম ভারতেই। তাঁরাই আজ স্বদেশি রোহিত শর্মাদের বিপক্ষে লড়বেন।
ভারত প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৮ উইকেটে। পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৬ রানে। বল হাতে জসপ্রীত বুমরা পার করছেন সেরা সময়। হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং রয়েছেন ছন্দে। কিছুটা চিন্তা অবশ্য ব্যাটিং অর্ডারে। রোহিত-ঋষভ রান করলেও বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবেরা ছন্দে নেই। দুবের জায়গায় এই ম্যাচে ফিরতে পারেন সঞ্জু স্যামসন।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে