
ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার কিংবা সুরেশ রায়না—টি-টোয়েন্টি ক্রিকেটের একেকজন ধ্রুবতারা। আইপিএলের আঙিনায় বছরের পর বছর ধরে রাজত্ব করেছেন তাঁরা। তবে চলতি আইপিএলে এক কিশোর ব্যাটারের ব্যাটে যেভাবে এসব মহাতারকার কীর্তি ধুলোয় মিশে গেছে, তা ক্রিকেট বিশ্ব এর আগে কখনো দেখেনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গতকাল এলিমিনেটরের ম্যাচে বিধ্বংসী এক ইনিংস খেলে পরিসংখ্যানের পাতা নতুন করে লিখতে বাধ্য করেছেন বৈভব সূর্যবংশী।
চলতি মৌসুমে ১৫ ইনিংসে সূর্যবংশীর মোট রান ৬৮০। তবে রান সংখ্যার চেয়েও ক্রিকেট দুনিয়াকে বেশি তাক লাগিয়ে দিয়েছে তার স্ট্রাইক রেট (২৪২.৮৫)। টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে কোনো টুর্নামেন্টে ২০০-এর বেশি স্ট্রাইক রেট বজায় রেখে ৬০০-এর বেশি রান করার অনন্য কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি ব্লাস্টে ১৯২.২৮ স্ট্রাইক রেটে ৬২৩ রান করে এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো।
ছক্কার প্রদর্শনীতেও সূর্যবংশী ছাড়িয়ে গেছেন সবাইকে। এবারের আইপিএলে তিনি মোট ৬৫টি ছক্কা হাঁকিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যেকোনো টুর্নামেন্টে এটিই কোনো ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১২ আইপিএলে ৪৫৬ বল খেলে ৫৯টি ছক্কা মেরে আগের রেকর্ডটি গড়েছিলেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। আর সূর্যবংশী গেইলের সেই রেকর্ড ভেঙে ৬৫টি ছক্কা মারলেন মাত্র ২৬৬ বলে!
হায়দরাবাদের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে সূর্যবংশী ২৯ বলে ৫ চার ও ১২ ছক্কায় খেলেন ৯৭ রানের ইনিংস, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ৩৩৪.৪৮। আইপিএলের ইতিহাসে ৯০ বা তার বেশি রানের ইনিংসে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। এই ম্যাচেই মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা আইপিএলের প্লে-অফ বা নকআউট পর্বের যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়নাও ১৬ বলে ফিফটি করেছিলেন।
সেই ইনিংসে সূর্যবংশী মোট ১২টি ছক্কা মারেন, যা আইপিএলের প্লে-অফ বা নকআউট ম্যাচে এখন সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শুভমান গিলের ১০ ছক্কার রেকর্ডটি টপকে যান তিনি। ইনিংসের প্রথম ১০টি ছক্কা মারতে সূর্যবংশী খেলেছেন মাত্র ২৪ বল। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের সেই বিখ্যাত ইনিংসে প্রথম ১০টি ছক্কা মারতে গেইল খেলেছিলেন ২৭ বল।
১২টি ছক্কার মধ্যে ৮টিই এসেছে প্রথম পাওয়ারপ্লেতে, যা আইপিএলের ইতিহাসে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। চলতি মৌসুমে পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই সূর্যবংশী রান তুলেছেন ৪৯০। এর মধ্য দিয়ে ২০১৬ সালের আইপিএলে পাওয়ারপ্লেতে ডেভিড ওয়ার্নারের করা ৪৬৭ রানের রেকর্ডটি ভাঙলেন এই কিশোর। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে ৩০০-এর বেশি স্ট্রাইকরেটে ৩ বার পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার অনন্য কীর্তিও এখন তাঁর দখলে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৯ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
২ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে