
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের এই সিরিজ। আজ ও কাল দুই ভাগে নাজমুল হোসেন শান্তরা যাবেন আমিরাতে।
দলে সাকিব আল হাসান থাকবেন না, সেটা আগেই নিশ্চিত ছিল অনেকটা। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারেননি লিটন দাস। এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি বলে আফগানিস্তান সিরিজের দলে নেই এই উইকেটরক্ষক-ব্যাটার। চোটের কারণে নেই আরেক পেসার তানজিম হাসান সাকিবও।
সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দল থেকে আফগান সিরিজের দলে জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও হাসান মাহমুদ। তাইজুল জায়গা না পেলেও সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নতুন মুখ হিসেবে আছেন পেসার নাহিদ রানা।
দল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ক্রিকেটাররা। প্রথমে তাইজুল, পরে বিজয় এবং মেহেদী। মেহেদী সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়েছেন তাইজুল। তবে ওয়ানডেতে সর্বশেষ শ্রীলঙ্কার সিরিজে বল হাতে একদমই সুবিধা করতে পারেননি তিনি। দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। এক ম্যাচে ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন ওভারপ্রতি ৬.৭৫। আরেক ম্যাচে ৫ ওভারে ৮.৬০ রান দিয়েছেন ওভারপ্রতি। উইকেট পেয়েছেন ১ টি।
আফগানিস্তান সিরিজের দল ঘোষণার পর গতকাল রাতে ৫টি ইমোজি ব্যবহার করে একটি রহস্যময় পোস্ট দেন তাইজুল। সেখানে প্রথম দুটি ইমোজি মুচকি হাসির (সেন্টি), ও শেষ তিনটি হাততালি দেওয়ার ইমোজি (বাহ)। যদিও পোস্টের ব্যাখ্যায় কিছু উল্লেখ করেননি তাইজুল। অনেকে মনে করছেন দলে সুযোগ না পাওয়ায় এমন পোস্ট করেছেন তিনি!

শ্রীলঙ্কা সিরিজে এক ম্যাচ খেলে ১২ রান করেছেন বিজয়। এই উইকেটরক্ষক-ব্যাটার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব।’ তারপর শেখ মেহেদী মুখ বন্ধ রাখার চারটি ইমোজি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।
আগামী ৬,৯ ও ১১ নভেম্বর হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ওয়ানডে ম্যাচগুলো।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৩ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২৭ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে