চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটের জয় এনে দেওয়ার ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। কিন্তু ৫৩ বলে ৮২ রানের ইনিংসের আনন্দটা উপভোগ করতে পারলেন কই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক? ম্যাচ শেষে যে দুঃসংবাদ পেয়েছেন তিনি।
অবশ্য শুধু রাহুলই নন, দুঃসংবাদটা পেয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও। দুজনকেই স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে। ১২ লাখ রুপি জরিমানা দিতে হবে তাঁদের। নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বল শেষ করতে না পারার শাস্তি পেয়েছেন তাঁরা।
লক্ষ্ণৌ জয় পাওয়ায় রাহুলের হতাশা কিছুটা কমলেও রুতুরাজের দুদিকেই কপাল পুড়েছে। এবারের আইপিএলে প্রথমবারের মতো একই ম্যাচে দুই অধিনায়কের জরিমানার শাস্তি দেখা গেল। নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে এক ওভারের বেশি বাকি ছিল রাহুলের দল লক্ষ্ণৌর। অন্যদিকে সময়ের চেয়ে তিন ওভার পিছিয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যৌথভাবে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই।
গতকাল লক্ষ্ণৌতে প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাদেজার অপরাজিত ৫৭ এবং মহেন্দ্র সিং ধোনির অনবদ্য ২৮ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৭৬ রান করেছিল চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় লক্ষ্ণৌ। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৯ চার ও ৩ ছক্কায় ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন রাহুল। তাঁর মতো ফিফটি পেয়েছেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। ৫ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে