২০১৪ সালে শেন জার্গেনসন বিদায়ের পর বাংলাদেশে ক্রিকেটে শুরু চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায়। ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশের কোচ হিসেবে প্রথম মেয়াদ শেষ হয় তাঁর। তারপর রাসেল ডোমিঙ্গোর জামানা। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় হাথুরুর দ্বিতীয় মেয়াদ। এই পথচলায় আজ আবারও বাংলাদেশের সঙ্গে পড়ল তাঁর সমাপ্তি রেখা।
হাথুরুর সঙ্গে বাংলাদেশের আরও একবার বিচ্ছেদ হলেও এই দেশের ক্রিকেটে দুটি কারণে এই শ্রীলঙ্কান কোচকে মনে রাখতে হবে। প্রথমত, অর্জনে দেশের ক্রিকেটের সবচেয়ে সফল কোচ বলা যেতে পারে তাঁকে। দ্বিতীয়ত, ঝামেলা-ঝক্কিতেও সবচেয়ে এগিয়ে হাথুরু। দলের মধ্যে কর্তৃত্ব, প্রভাব খাটানো, সিনিয়র খেলোয়াড়দের যথার্থ মূল্যায়ন না করা, দলে বিভাজন তৈরি ও আচরণগত সমস্যা নিয়ে খেলোয়াড়-কোচ, টিম ম্যানেজমেন্টের কেউ কেউ বিভিন্ন সময় কথা বলেছেন।
দল নির্বাচনে হস্তক্ষেপের কারণেই হাথুরুর প্রথম মেয়াদে বর্তমান বিসিবি সভাপতি পদত্যাগ করেছিলেন প্রধান নির্বাচক পদ থেকে। সেই ফারুকের সভাপতির মেয়াদে এবার বিদায় নিতে হলো তাঁকে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালের সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে হাথুরুর দ্বন্দ্ব। শেষ পর্যন্ত তামিম বাদ পড়েন বিশ্বকাপ থেকে। সাকিব আল হাসান-তামিমের সম্পর্কের অবনতি নিয়েও তেমন কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি তাঁকে।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদ হাথুরুর দ্বারা নিগৃহীত হয়েছেন বলেও সত্যতা পেয়েছে বিসিবি। প্রধান পাওনার চেয়ে বেশি ছুটি কাটিয়েছেন বলেও জানিয়েছে তারা। তাঁর অধীনের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজের কিছু অর্জন থাকলেও দ্বিতীয় মেয়াদে ওয়ানডে বিশ্বকাপ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশায় ডুবিয়েছে দল।
২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত মেয়াদ ছিল হাথুরুর, সেই পর্যন্ত আর টিকলেন না। বিসিবির নতুন সভাপতি হয়ে ফারুক আহমেদ স্পষ্ট জানিয়েছিলেন হাথুরুর বিকল্প খোঁজার কথা। সর্বশেষ বোর্ড সভা শেষেও ইঙ্গিত দিয়েছিলেন, দ্রুত সিদ্ধান্ত আসবে হাথুরুসিংহেকে নিয়ে।
তারপরও হাথুরুর অধীনে যত অর্জন, তাতে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসে সেরা কোচ বলতে হবে তাঁকেই। বাংলাদেশ এ পর্যন্ত ওয়ানডে জিতেছে ১৫৯ টি। হাথুরুসিংহের অধীনে জিতেছে ৩৫ টি, ডেভ হোয়াটমোরের অধীনে ৩২ টি, জেমি সিডন্সের ৩১, ডোমিঙ্গো ২১ ও স্টিভ রোডস ১৭ টি।
টেস্টেও হাথুরুর অধীনে এগিয়ে বাংলাদেশ। তাঁর অধীনে দুই মেয়াদে ৩১ টেস্টে ১১ জয়, ১৬ হার ও ৪টি ড্র করেছে তারা। ডোমিঙ্গো ও রোডসের অধীনে সর্বোচ্চ ৩টি করে টেস্ট জিতেছিল বাংলাদেশ। হাথুরুর দ্বিতীয় মেয়াদে ১০টি টেস্ট খেল ৫ টিতে হার ও ৫ টিতে জয় পেয়েছে তারা। নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো হারিয়েছে টেস্ট। পাকিস্তানের মাঠে এবং তাদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় ছিল অসাধারণ অর্জন।
এ ছাড়া নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ের কীর্তি গড়ে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার পেয়েছে টি-টোয়েন্টি সিরিজ জয়। পাশাপাশি চলেছে ব্যর্থতাও—নিজেদের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই। নিজেদের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটানো।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হার। শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ হার। সর্বশেষ ভারত সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে