
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। আজ দুপুরে জরুরি সভার পর এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছে তারা। এর পরিপ্রেক্ষিতে দ্রুত আইসিসির জবাব ও সহমর্মিতা প্রত্যাশা করা হচ্ছে।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, বোর্ড গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে এবং ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা ও বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না।
এ সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে অনুরোধ করেছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।
বোর্ড বিশ্বাস করে যে, বাংলাদেশি খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ডের সদস্য এবং অন্য অংশীজনদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং নিরাপদ ও উপযুক্ত পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইসিসির পক্ষ থেকে দ্রুত সাড়া ও সহমর্মিতা প্রত্যাশা করছে।
গতকাল মোস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাদ দেওয়ার পর বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। প্রথম দিনই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিই কলকাতায় এবং অন্যটি রাখা হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
বেশ কিছুদিন ধরে মোস্তাফিজকে দলে রাখার কারণে উগ্রপন্থীদের তোপের মুখে পড়ে কেকেআর। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই গতকাল নির্দেশ দেয় আইপিএল থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলার।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে