তামিম ইকবাল চোটে না পড়লে হয়তো তাঁর একাদশে থাকাই হতো না! সেই সাদমান ইসলাম পাঁচ মাস পর টেস্টে পাওয়া সুযোগটা কাজে লাগালেন দারুণভাবে। হারারেতে চতুর্থদিনে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরিটা বাঁহাতি ব্যাটসম্যান উৎসর্গ করলেন তাঁর ক্রিকেটার হওয়ার পেছনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, মা–বাবাকে।
সাদমানের ক্রিকেটার হওয়ার পেছনে বাবা শহিদুল ইসলামের ভূমিকা সবচেয়ে বেশি। শহিদুল আবার বিসিবির সঙ্গে সম্পৃক্ত আছেন সেই ১৯৯৮ সাল থেকে। ২০০৪ থেকে গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করছেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেট পরিচালনা, ক্রিকেটার তুলে আনা এবং তাদের পরিচর্যা করে জাতীয় দলের জন্য তৈরি করাই বিভাগের কাজ। আন্তর্জাতিক আঙ্গিনায় নামার আগে সাদমান এই বিভাগেই নিজেকে প্রস্তুত করেছেন প্রায় পাঁচ বছর ধরে।
সাদমানের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশও পেয়েছে বড় সংগ্রহ। জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ৪৭৭ রান। অবশ্য ১১৭ রান করা নাজমুল হোসেন শান্তরও সমান অবদান আছে। দুজনের ১৯৬ রানের জুটিতেই এখন খাদের কিনারায় ব্রেন্ডন টেলরের দল।
আজ চতুর্থ দিন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় দুই সেঞ্চুরিয়ান জানিয়েছেন তাঁদের অনুভূতি। সাদমান বললেন, ‘প্রতিটি বল ধরে পরিকল্পনা করেছি। আল্লাহকে ধন্যবাদ–প্রথম সেঞ্চুরির দেখা পেলাম। এতে নিজের যেমন ভালো লাগছে, তেমনি দলের জন্যও উপকার হলো। সতীর্থ ও কোচেরা আমাকে যথেষ্ট অনুপ্রেরণা জুগিয়েছেন। আমার সেঞ্চুরিটা উৎসর্গ করছি আব্বু–আম্মুকে।’
চার বছরের ক্যারিয়ারে বারবার অম্ল–মধুর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের ইনিংসের পর শুধু প্রশংসাই ঝরেছিল তাঁর জন্য। পরের টেস্টে ব্যর্থ হওয়ার পর আবার সেই সমর্থকেরা তিরে বিদ্ধ করতেও সময় নেননি। আজ সেই কথাই যেন মনে পড়ছিল নাজমুলের, ‘সব সময় বর্তমানে থাকার চেষ্টা করি। আগের ৪ ইনিংস খারাপ হয়েছে। ক্রিকেটে এটি হতেই পারে। অতীত নিয়ে খুব একটা চিন্তা করি না।’
চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ে এখনো জয় থেকে পিছিয়ে আছে ৩৩৭ রানে। এরপরেও জয়টা সহজে আসবে–তা মনে করেন না সাদমান–নাজমুল। নাজমুল বললেন, ‘আমরা ভালো অবস্থায় আছি। তবে এখনো অনেক কাজ বাকি। পঞ্চম দিনে বোলার–ফিল্ডারের কঠিন পরীক্ষা দিতে হবে। তবে শুরুতে যদি ২–৩টা উইকেট তুলে নিতে পারি তাহলে সহজ হবে।’ সাদমানও প্রায় একই কথা বললেন, ‘আগামীকালও যদি একইভাবে বোলিং করতে পারি–তাহলে জয়টা দ্রুত আসবে।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৪ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে