
এলবিডব্লিউ আউটের পর রিভিউ নেওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলেও প্রাথমিক যে সিদ্ধান্ত আম্পায়ার দেন, সেটাই বহাল থাকে। আম্পায়ার আউট না দিলে সেটা ব্যাটারদের জন্য সৌভাগ্য। কিন্তু আউট দেওয়া হলে সেটা অনেক সময় ব্যাটারের ভোগান্তির কারণ হয়। রবিচন্দ্রন অশ্বিনের মতে আইপিএল থেকেই ক্রিকেটের এই নিয়ম বদলে দেওয়া উচিত।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের ইনিংসের শেষ বলের ঘটনা। বিষ্ণু বিনোদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রীত বুমরা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার সরাসরি আঙুল তুলে দেন। আপিল করা অবস্থায় বিনোদ রানও নিয়েছেন। কিন্তু রিভিউতে দেখা যায়, ইমপ্যাক্ট আউটসাইড অফ। বিনোদ তাই বেঁচে গেলেও রানটা যোগ হয়নি দলের স্কোরবোর্ডে।
মুম্বাই ইন্ডিয়ান্স-পাঞ্জাব কিংস ম্যাচের প্রথম ইনিংস শেষে অশ্বিন সামাজিক মাধ্যমে এটা নিয়ে পোস্ট দিয়েছেন। প্রসঙ্গক্রমে তিনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কথা উল্লেখ করেছেন। ভারতের কিংবদন্তি স্পিনার এক্সে লিখেছেন, “ভুল সিদ্ধান্তের কারণে পাঞ্জাব একটি রান হারিয়েছে। এই নিয়মটা দ্রুত বদলানো দরকার। যেমন ‘ইমপ্যাক্ট সাব’ আইপিএলের নিজস্ব নিয়ম, তেমনি আইসিসি কোনো কারণে দেরি করলেও রিভিউ পরবর্তী সিদ্ধান্তের নিয়মটাও আইপিএলে চালু করা উচিত।’’
আম্পায়ার আউট দিলে সাধারণত বলটা ডেড হয়ে যায়। রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদলে নট আউট হলেও সেই বল থেকে কোনো রান গণ্য করা হবে না। এমনকি ব্যাটারের পায়ে লেগে যদি চারও হয়, সেটা স্কোরবোর্ডে যোগ হবে না। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপের মতো টুর্নামেন্টে এ ধরনের ঘটনা বেশি প্রভাব ফেলে। একটু এদিক সেদিক হলে একটা দলের নিশ্চিত শিরোপাও হাতছাড়া হয়ে যেতে পারে।
নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া নেই। ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদবও গত রাতে খেলেননি। ধর্মশালায় গত রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরা। পাঞ্জাব কিংসের দেওয়া ২০১ রানের লক্ষ্যে নেমে ১৯.৫ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে মুম্বাই। ৩৩ ম্যাচে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিলক। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স এখন ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে। চারে থাকা পাঞ্জাব কিংসের ১২ ম্যাচে পয়েন্ট ১৩।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে