
বিরাট কোহলি থেকে নেতৃত্বের ভার উঠেছিল রোহিত শর্মার কাঁধে। ভারতীয় ওপেনার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সিক্ত হয়েছিলেন দেশবাসীর ভালোবাসায়। কিন্তু মুদ্রার উল্টো পিঠও দেখতে হচ্ছে এখন।
সদ্য ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। নিজেদের ইতিহাসে প্রথমবার এমন তিক্ত স্বাদ পাওয়ার পর রোহিতের অধিনায়কত্ব এখন যায় যায়। সামনে অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার সিরিজ। সেই সফরে তাঁর খেলা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।
সাবেক ক্রিকেটার ও সমর্থকদের সমালোচনার তিরে বিদ্ধ তো হচ্ছেনই, এরই মধ্যে ৩৭ বছর বয়সী রোহিতের উত্তরসূরিও খোঁজা শুরু করে দিয়েছেন অনেকে। ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ নিজের পছন্দের অধিনায়কের নামও জানিয়ে দিয়েছেন। কিউই সিরিজে দারুণ ব্যাট করা উইকেটরক্ষক ঋষভ পন্তকেই পছন্দ তাঁর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্পোর্টস টক নামে এক লাইভ সেশনে ভারতের ভবিষ্যৎ টেস্ট অধিনায়ক হিসেবে পন্তকেই এগিয়ে রাখছেন কাইফ। এই ২৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটারের ম্যাচ জেতানো পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ছন্দময় ব্যাটিং দিয়ে পন্ত নিজেকে প্রমাণ করেছেন মনে করেন কাইফ।
ভারতের সাবেক কিংবদন্তি ফিল্ডার বলেছেন, ‘বর্তমান দলের মধ্যে শুধু ঋষভ পন্তই টেস্ট অধিনায়ক হওয়ার একমাত্র দাবিদার। সে এটার যোগ্য। যখন সে খেলে, ভারত দলকে সামনে এগিয়ে নেয়। যে নম্বরেই সে ব্যাটিংয়ে নামুক না কেন, সে ম্যাচ জেতানো ইনিংস খেলতে প্রস্তুত থাকে। সে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনেও রান করেছে। সে পরিপূর্ণ এক ব্যাটার।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৭ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে