
বৃষ্টির বাগড়ায় পড়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ড। বেরসিক বৃষ্টির হানায় এদিন শেষ হয়েছে চারটি ম্যাচ। অন্যদিকে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। বৃষ্টির দাপটের দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাঈম শেখ, জাকির হাসান এবং শাহাদাত হোসেন সবুজ।
ক্রিকেটার্স একাডেমিতে বৃষ্টি আইনে গাজী গ্রুপকে ১০ রানে হারিয়েছে বসুন্ধরা। আগে ব্যাট করে ২৩৫ রানে অলআউট হয় তারা। বৃষ্টির কারণে ৩৪ ওভারে ১৯৪ রানের নতুন লক্ষ্য দেওয়া হয় গাজী গ্রুপকে। জবাবে ১৮৩ রানে গুটিয়ে যায় দলটি। বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের পুঁজি ছিল ২২৭ রান। রান তাড়ায় ২৫.৪ ওভারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১০৮ রান করলে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। বৃষ্টি আইনে ২০ রানের জয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।
অগ্রণী ব্যাংকের বিপক্ষে বৃষ্টি আইনে ৬০ রানের জয় তুলে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। শাহাদাত হোসেন সবুজের সেঞ্চুরিতে ৩০১ রান করেছিল তারা। ১২১ বলে ১৩২ রানের ইনিংস উপহার দেন সবুজ। ২৬ ওভারে ১৯৩ রানের নতুন লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ১৩২ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক।
পুবেরগাঁওতে মাহিদুল ইসলাম (৮৩ রান), মেহেরব হাসান (৭৭ রান) এবং মোসাদ্দেক হোসেনের (৬২ রান) ফিফটিতে ২৮৩ রান করে আবাহনী। বৃষ্টির কারণে ব্রাদার্সের ইনিংসের ১২ তম ওভার শেষে খেলা বন্ধ হয়। তার আগে ১ উইকেট হারিয়ে ৪৯ রান করেছিল ব্রাদার্স। জাহিদুজ্জামান খান ১৬ এবং আদিল বিন সিদ্দিক ১৪ রান নিয়ে রিজার্ভ ডেতে ব্যাট করতে নামবেন। জয়ের জন্য আরও ২৩৫ রান করতে হবে ব্রাদার্সকে; হাতে আছে ৩৮ ওভার।
দিনের সবচেয়ে বড় ইনিংসটা উপহার দিয়েছে মোহামেডান। ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে রূপগঞ্জ টাইটার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে নাঈমের সেঞ্চুরিতে ৩৪৫ রান করে মতিঝিল পাড়ার ক্লাবটি। ১৩৬ বলে ৫ চার এবং ১২ ছক্কায় ১৪৫ রান করেন এই ওপেনার। এ ছাড়া ইয়াসির আলীর অবদান ৬৯ রান। জবাবে ১৬.৫ ওভারে ৫৩ রান করতেই ইনিংসের অর্ধেক হারিয়ে হারের প্রহর গুনছে রূপগঞ্জ। ৪ উইকেট নিয়ে একাই ধস নামান মৃত্যুঞ্জয় চৌধুরী। মো: রাকিব ৮ এবং সজিব মিয়া ৯ রান নিয়ে রিজার্ভ ডেতে খেলতে নামবেন।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে