নিজেদের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। দুটো তিক্ত অভিজ্ঞতাই হলো আট মাসের মধ্যে। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের কাছে ৩-০ হারের পর এবার বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে হার।
ঘরের মাঠে ২০২১ সাল থেকে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান। ৬ টেস্ট হেরেছে, ড্র করেছে ৪ টেস্টে। সীমিত ওভারে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর গ্রুপ পর্ব থেকে বিদায়। তার আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপেও বিদায় নিয়েছিল লিগ পর্ব থেকেই।
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর ফুঁসে উঠেছে পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। তাঁদের বিবেচনায় গত কয়েক বছরে দেশটির ক্রিকেটের কতটা অবনমন হয়েছে, সেই সংকেতটা যেন স্পষ্ট হলো বাংলাদেশের কাছে হারে।
বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়া পর পাকিস্তানের পরের প্রতিপক্ষ ইংল্যান্ড। অক্টোবরে নিজেদের মাঠে ইংলিশদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে তারা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার মতে, এই বিমর্ষ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অলৌকিক কিছুর প্রয়োজন পাকিস্তানের।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় রমিজ বলেছেন, ‘তিন বিভাগেই বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ছিল। বরং পাকিস্তানকে ধন্যবাদ দিতে চাই রেকর্ড পরাজয়ের জন্য। জানি না, পাকিস্তান ক্রিকেট কীভাবে ঘুরে দাঁড়াবে।’
অলৌকিক কিছুর সহায়তা না পেলে ইংল্যান্ডের বিপক্ষে আরেক বিপর্যয়ে দেখছেন রমিজ, ‘বর্তমান পরিস্থিতিতে অলৌকিক কিছুই সাহায্য করতে পারে পাকিস্তানকে। যেহেতু তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দল কিছুদিনের মধ্যেই আসছে। আরেকটি বিপর্যয় সহ্য করতে পারবে না পাকিস্তান।’
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলে রমিজ বলেন, ‘শান মাসুদকে জবাব দিতে হবে। কারণ, সে দলকে নেতৃত্ব দিচ্ছে। একজন নেতার কাজ নিজ দলের হয়ে ম্যাচ জেতা। শান মাসুদ অনেক জায়গায় ভুল করেছে। আমি মানছি, সে এখনো নতুন অধিনায়ক এবং বোলিং আক্রমণটাও তরুণ। শান নিজেই এই আক্রমণ নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। সে জানত ফিটনেসের দিক থেকে কোন জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান দল।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৪ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে