দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে রুম বানিয়ে স্কয়ার লেগ দিয়ে মেহেদী হাসান মিরাজকের বলে দারুণ এক চার মারলেন বিরাট কোহলি। মিরাজ পরের বলটি করলেন কিছুটা গতিময় ফুল লেন্থের। কোহলি দ্রুত চেষ্টা করেও বল ফেরাতে পারেননি, প্যাডে গিয়ে লাগে।
মিরাজ-লিটনদের এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দিয়ে কোহলিকে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। কোহলি এগিয়ে এসে অপরপ্রান্তে থাকা শুভমান গিলের কাছে পরামর্শ চাইলেন রিভিউ নেবেন কি না। হাঁটুর নিচের বল মিডল স্টাম্পেই ছিল। গিল অবশ্য রিভিউ নেওয়ার ব্যাপারে সায় দেননি।
সতীর্থের সায় না পেয়ে ১৭ রান করে ড্রেসিংরুমে ফিরলেন কোহলি। এটাই যেন বড় ভুল করে ফেললেন। এরপরই টিভি রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে কোহলির ব্যাটেও লেগেছিল বল। রিভিউ নিলে নিশ্চিত আউট হতেন না এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম ইনিংসেও সুবিধা করতে পারেননি, ৬ রানে ফেরেন হাসান মাহমুদের বলে।
জসপ্রীত বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপেরমুখে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ দল। বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়ে ফলোঅন করার সুযোগ ছিল স্বাগতিকদের। তবে সেটি না করে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন রোহিত শর্মারা।
২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। সব মিলিয়ে ভারতের লিড হলো ৩০৮ রান। তার আগে প্রথম দিনের ৬ উইকেটে ৩৩৯ রান থেকে আজ আবারও প্রথম ইনিংসে ব্যাটিং নেমেছিল ভারত। আজ ৩৭ রান যোগ করে হারিয়েছে বাকি ৪ উইকেট। অর্থাৎ প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৩৭৬ রান।
ইতিমধ্যে টপ অর্ডারের তিন ব্যাটার—রোহিত, যশস্বী জয়সওয়াল ও কোহলির উইকেট হারিয়েছে তারা। দুই শতাধিক রানে এগিয়ে থাকা দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং শুরু করে ভারত। দ্রুত রান তুলতে গিয়ে তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে থার্ড স্লিপে জাকির হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। সপ্তম ওভারে নাহিদ রানা বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট হন জয়সওয়াল।

তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২৫ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
২ ঘণ্টা আগে