
দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ-পর্ব শেষ। নির্দিষ্ট মেয়াদ শেষের আগেই তাঁকে বরখাস্ত করেছে বিসিবি। আজ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তাঁকে বরখাস্তের ব্যাখ্যাও দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
সেই ব্যাখ্যায় ফারুক আহমেদ জানিয়েছেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলার সময়ে ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারা বা শারীরিক লাঞ্ছিত করার যে অভিযোগ হাথুরুর বিরুদ্ধে, সেটার প্রমাণ তাঁরা পেয়েছেন। ফারুক বলেন, ‘আমরা মানুষ। হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হতেই পারে। তবে একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না। সে কারণে যে শাস্তি পেতে হয়, সেটাই হচ্ছে (ছাঁটাই)। এটা আরও আগে হওয়া উচিত ছিল। এখন হয়েছে, আমি খুশি।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর নাজমুল হোসেন পাপনের বোর্ড একটি তদন্ত কমিটি করেছিল। সেই তদন্তেও হাথুরুর চড়-কাণ্ড এসেছে। তবু ফারুক নিজেই যাচাইবাছাই করে সত্যতা খুঁজে পেয়েছেন। বিসিবি সভাপতি বললেন, ‘একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার খারাপ লেগেছে। জাতীয় দলের ক্রিকেটার দেশের গৌরব, ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। ওই নামটা আর না নিই, ওটা ছিল কোচের অসদাচরণ। ভিকটিম, প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি। প্রত্যক্ষদর্শীরও রিপোর্ট ছিল। তদন্ত রিপোর্ট নিয়ে আমি অনেক কাজ করেছি।’
হাথুরুকে ছাঁটাই করতে আইনগত দিক খুঁটিয়ে দেখতে হয়েছে বিসিবিকে। হাথুরুকে বরখাস্ত করতে বিসিবির সুবিধা হয়েছে তাঁর অতিরিক্ত ছুটি ভোগের কারণে। বিসিবিকে না জানিয়ে বছরে তাঁর পাওনা ৪০ দিনের বেশি সময় কাটিয়েছেন হাথুরু। ফারুক বলছেন, ‘একজনের অসদাচরণের বিরুদ্ধে নোটিশ দেওয়ার কিছু নেই। সে যে সময় ছুটি কাটিয়েছে, সেটা ৩ মাসের বেশি। ওটাও অসদাচরণের অংশ। বিচ্ছিন্নভাবে তিনি ই-মেইলে জানিয়েছেন, তবে সেটা তিন মাসের বেশি হওয়ার সুযোগ নেই। আপনার জবাবদিহি থাকতে হবে। এখানে নিয়ম ভেঙেছেন, আমরা জানিয়েছি যে খেলোয়াড়ের সঙ্গে তার অসদাচরণ এবং একজন কর্মী হিসেবে নিজের অসদাচরণ।’
বরখাস্তের আগে হাথুরুর সঙ্গে ফারুকের কথা হয়নি। সভাপতির পক্ষ থেকে বিসিবির প্রধান নির্বাহী তাঁকে চিঠি দিয়েছেন। হাথুরু যে ফারুকের পছন্দের তালিকায় ছিলেন না, সেটি তিনি সভাপতি হওয়ার আগে বিভিন্ন সংবাদমাধ্যমে বলেছিলেন। সেটির প্রভাবই কি পড়েছে হাথুরুর বরখাস্ত হওয়ার ঘটনায়? ফারুকের ব্যাখ্যা, ‘ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমি ওভাবে বলিনি। একজন সাবেক খেলোয়াড় হিসেবে বলেছি ওই কোচের বেশি কিছু দেওয়ার নেই। একজন কোচ হিসেবে তার সামর্থ্যে খুব বেশি আস্থা ছিল না।’
বাংলাদেশ দলের সঙ্গে প্রথম মেয়াদে হাথুরু কাজ করেন ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত। সেবার দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে নিজেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিসিবিকে। আর আরেকটি দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আচরণবিধি ভঙ্গের দায়ে এবার তাঁকে মেয়াদ শেষের আগেই বরখাস্ত করেছে বিসিবি। সাবেক সভাপতি পাপনের ভীষণ পছন্দের হাথুরু বাংলাদেশে মাসে বেতন পেতেন প্রতি মাসে ৩৫ লাখ টাকার বেশি।
আরও খবর পড়ুন:

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে