আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি, রশিদ খানের ঘূর্ণিতে ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখেন। টি-টোয়েন্টিতে এবার ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ। আফগান লেগস্পিনারের আগে এই কীর্তি গড়েছিলেন ডোয়াইন ব্রাভো।
দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি লিগে এমআই কেপটাউনের হয়ে খেলছেন রশিদ। কেপটাউন দলকে নেতৃত্বও দিচ্ছেন আফগান এই লেগস্পিনার। টি-টোয়েন্টিতে ৪৯৭ উইকেট নিয়ে গতকাল কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছিলেন রশিদ। ৪ ওভার বোলিং করে ১৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ক্লাইড ফরচুইনকে বোল্ড করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন রশিদ। ৫০০ উইকেট নিতে রশিদকে খেলতে হয়েছে ৩৭১ ম্যাচ।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রশিদের ওপরে আছেন ব্রাভো। ক্যারিবীয় এই অলরাউন্ডার ৫৫৬ ম্যাচে নিয়েছেন ৬১৪ উইকেট।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া শীর্ষ ছয় বোলার:
১। ডোয়েইন ব্রাভো: ৬১৪ উইকেট; ৫৫৬ ম্যাচ
২। রশিদ খান: ৫০০ উইকেট; ৩৭১ ম্যাচ
৩। সুনিল নারাইন: ৪৭৪ উইকেট; ৪৩৫ ম্যাচ
৪। ইমরান তাহির: ৪৬৬ উইকেট; ৩৭৩ ম্যাচ
৫। সাকিব আল হাসান: ৪৩৬ উইকেট; ৩৮৯ ম্যাচ
৬। ওয়াহাব রিয়াজ: ৪০১ উইকেট; ৩৩৫ ম্যাচ

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে