
বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ৩২০ রান করে সাড়া ফেলে দিয়েছিলেন রিফাত বেগ। প্রায় ১১ ঘণ্টার যে ব্যাটিং তিনি ঢাকা মেট্রো-১৮ এর বিপক্ষে করলেন, সেটা বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরি। তিনি এবার সুযোগ পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একটি তিন দিনের ম্যাচ ও চারটি ওয়ানডে ম্যাচ হবে এই সিরিজে। সেই সিরিজে ডাক পেয়েছেন বিসিবি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ট্রিপল সেঞ্চুরি করা রিফাত। ৩ দিনের ম্যাচ এবং ১ম দুইটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কালাম সিদ্দিকী আলিন। শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ আজিজুল হাকিম তামিম।
তিন দিনের ম্যাচ এবং ১ম দুই ওয়ানডে হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। তৃতীয় ও চতুর্থ ওয়ানডে হবে মিরপুরে। আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের পরশু বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে আসার কথা। সেদিনই বিমানে রাজশাহীতে চলে যাবে তারা। রাজশাহীতে ২০ অক্টোবর শুরু হবে তিন দিনের ম্যাচটি।
আমিরাত সিরিজে বাংলাদেশ যুবাদের ১৬ সদস্যের দলে আছেন দুই উইকেটরক্ষক ফারিদ হোসাইন ফয়সাল ও মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য। এই দলে আছেন চার পেসার ও তিন স্পিনার। টাঙ্গাইলের রিজান হোসেন আমিরাত সিরিজে বাংলাদেশ দলে একমাত্র স্বীকৃত অলরাউন্ডার। আমিরাত সিরিজে আরও চার স্ট্যান্ডবাই খেলোয়াড় রেখেছে বাংলাদেশ।
রাজশাহীতে ২৫ এবং ২৭ অক্টোবর হবে দুটি ওয়ানডে। ৩০ অক্টোবর ও ১ নভেম্বর মিরপুরে হবে সিরিজের শেষ দুই ওয়ানডে। সকাল সাড়ে ৯টায় শুরু হবে তিন দিনের ম্যাচটি। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টায়। ২ নভেম্বর বাংলাদেশ ছাড়বেন আমিরাতের যুবারা।
সংযুক্ত আরব আমিরাত সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
মাজাহারুল ইসলাম, মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (তৃতীয় ও চতুর্থ ওয়ানডের অধিনায়ক), মোহাম্মদ সামিউন বাশার রাতুল, কালাম সিদ্দিকী আলিন (তিন দিনের ম্যাচ এবং প্রথম দুই ওয়ানডের অধিনায়ক), ফারিদ হোসাইন ফয়সাল (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য (উইকেটরক্ষক), মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, মোহাম্মদ আল-ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ রিজান হোসেন
স্ট্যান্ডবাই
দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়া আল আমিন, শাহরিয়াল আজমির

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে