ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলেই প্রশংসায় ভাসছেন ধ্রুব জুরেল। সুনীল গাভাস্কারের পর এবার অনিল কুম্বলের প্রশংসাও জুটেছে তাঁর কপালে। রাঁচি টেস্টের নায়কের প্রশংসা ‘লিটল মাস্টারের’ মতোই করেছেন ভারতের সাবেক কোচ।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের দুর্দান্ত ব্যাটিং এবং উইকেটের পেছনে দারুণ বিচক্ষণতার পরিচয় দেন জুরেল। তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে তাই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছিলেন গাভাস্কার। এবার ভারতীয় কিংবদন্তির কথাই প্রতিধ্বনি করেছেন কুম্বলেও। ভারতের হয়ে সব মিলিয়ে ৯৫৬ উইকেটের মালিক জানিয়েছেন, জুরেল হচ্ছে ভারতের পরবর্তী ধোনি।
ধোনির সঙ্গে জুরেলের তুলনার ব্যাখ্যায় কুম্বলে বলেছেন,‘ধোনি তার ক্যারিয়ারকে যে পর্যায়ে নিয়েছে তার সব রকম গুণাবলি জুরেলের মধ্যে রয়েছে। সে শুধু ডিফেন্সিভের সময় নিজের কৌশলের পরিচয় দেয়নি আক্রমণাত্মক ব্যাটিংয়েও দেখিয়েছে। সে প্রথম ইনিংসের শুরুতে স্নায়ুর পরীক্ষা দেওয়ার পর শেষ দিকে বড় বড় ছক্কা হাঁকিয়েছে।’
রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ৯০ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন জুরেল। ব্যাটিংয়ের সঙ্গে উইকেটের পেছনেও গ্লাভস হাতে দুর্দান্ত ছিলেন উদীয়মান উইকেটরক্ষক ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে দারুণ দক্ষতায় বেন ডাকেটকে রান আউট করেছিলেন এবং জিমি অ্যান্ডারসনের দুর্দান্ত এক ক্যাচও নেন। ২৩ বছর বয়সী ব্যাটার যদি ক্যারিয়ারটা দীর্ঘ করতে পারেন তাহলে কিংবদন্তি ধোনির মতোই হবেন বলে মনে করেন গাভাস্কার ও কুম্বলে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে