এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার এবারই প্রথম নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ইতিমধ্যে ১৭৬.৫৪ স্ট্রাইকরেটে ২৮৬ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে এবারের আইপিএলের তালিকার দুইয়ে।
নারাইনের এমন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখে ক্যারিবীয় সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন। ৩৫ বছর বয়সী তারকাকে আগামী জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নিজেদের দেশে আয়োজন করতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও উইন্ডিজ জার্সিতে দেখতে চেয়েছিলেন তাঁরা।
তবে নারাইন তাঁদের হতাশই করলেন। জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না। কলকাতা ওপেনারকে ক্যারিবীয়দের হয়ে শেষবার খেলতে দেখা গেছে ২০১৯ সালের আগস্টে। ২০২৩ সালের নভেম্বরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুঞ্জন ওঠে, জাতীয় দলে ফিরতে পারেন নারাইন। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। এ নিয়ে তাঁর ভাষ্য জানিয়ে দিয়েছে কলকাতা। নারাইনের যে কথা ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতি আকারে দিয়েছে সেটি এমন—‘আমি সত্যিই খুশি ও বিনীত যে, আমার সাম্প্রতিক পারফরম্যান্স দেখে অনেক লোক প্রকাশ্যে আমাকে অবসর থেকে ফিরতে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে ইচ্ছে প্রকাশ করেছেন। আমি এই (অবসর) সিদ্ধান্তের সঙ্গে শান্তি স্থাপন করেছি এবং কখনো হতাশ হতে চাই না। দরজা এখন বন্ধ এবং জুনে ওয়েস্ট ইন্ডিজের জন্য যারা মাঠে নামবে, আমি তাদের সমর্থন করব। গত কয়েক মাস ধরে তারা খুব কঠোর অনুশীলন করছে এবং সমর্থকদের চমৎকারিত্ব দেখানোটা তাদেরই প্রাপ্য। আরেকটি শিরোপা জেতার সামর্থ্য তাদের রয়েছে—তাদের জন্য শুভকামনা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দুটি (২০১২ ও ২০১৬) শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সমান শিরোপা আছে শুধু ইংল্যান্ডের। ক্যারিবীয়দের ২০১২ বিশ্বকাপ জেতাতে ফাইনালে দারুণ ভূমিকা রেখেছিলেন নারাইন।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৩ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২৭ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে