চুক্তির পাঁচ মাস বাকি থাকার আগেই ছাঁটাই হয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর বিরুদ্ধে মাঠে খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণের প্রমাণ খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি পাওনা ছুটির চেয়ে অনেক বেশি ছুটিও কাটিয়েছেন। এই দুই অভিযোগে বরখাস্ত করার আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি।
নির্ধারিত সময়ের মধ্যে হাথুরু তাঁর ব্যাখ্যা দিয়েছেন। তাঁর ব্যাখ্যা পাওয়ার পর সবকিছু পর্যালোচনা করতে আজ জরুরি বোর্ড সভায় আলোচনা করা হয়। সবকিছু বিবেচনা করে হাথুরুর ব্যাখ্যা ‘অসন্তোষজনক, অগ্রহণযোগ্য ও দায়িত্ব পালনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ মনে করে বিসিবি। এই জরুরি সভায় উপস্থিত এক পরিচালক আজকের পত্রিকাকে জানিয়েছেন, হাথুরু নিজের ব্যাখ্যায় দাবি করেছেন, তিনি নাসুমকে (নাসুম আহমেদ) চড় মারেননি বা শারীরিকভাবে লাঞ্ছিত করেননি। তাঁর এই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি বিসিবি। ওই পরিচালক আরও জানান, হাথুরু যেমন তাঁর আইনজীবীর পরামর্শ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, বিসিবিও তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের আইনজীবীর পরামর্শেই।
১৫ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে হাথুরুকে ছাঁটাইয়ের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দ্রুততম সিদ্ধান্তে বরখাস্ত করা হয় লঙ্কান কোচকে। হাথুরুর বিকল্প হিসেবে ফিল সিমন্সকে পাঁচ মাসের চুক্তিতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন। এখনই লম্বা সময়ের জন্য তাঁকে চাইছে না বিসিবি।
সিমন্সের নিয়োগের বিষয়টি আজ অনুমোদন পেয়েছে বিসিবির পরিচালকদের সভায়।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে