প্রথম যেকোনো সাফল্যের আনন্দ একটু বেশিই হয়। অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে তাই বিশ্বকাপ জয়ের আনন্দ হলো বাঁধ ভাঙা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার আনন্দে ড্রেসিং রুমে ব্যতিক্রম ধর্মী উদ্যাপন করলেন ম্যাথু ওয়েড-মার্কাস স্টয়নিসরা।
ওয়ানডে বিশ্বকাপটা অস্ট্রেলিয়ানদের কাছে হাতের মোয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ধারে কাছে নেই কোনো দলই। ক্রিকেটে প্রায় সব রকম সাফল্য পাওয়া অজিদের আক্ষেপ যা ছিল সব টি-টোয়েন্টি ক্রিকেটকে ঘিরে। সেই হতাশা ঘুচে গেছে কাল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অ্যারন ফিঞ্চের দল।
বিশ্বকাপ জয়ের আনন্দ কীভাবে ড্রেসিং রুমে উদ্যাপন করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারেরা তার একটি ভিডিও আপলোড করেছে আইসিসি। তাতে দেখা যাচ্ছে সবাই বিয়ারের ক্যান হাতে উল্লাস করছেন। উল্লাস করতে করতে এক ফাঁকে নিজের জুতায় বিয়ার ঢেলে সোজা গলায় চালান করে দেন পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে অজিদের জয়ের নায়ক ম্যাথু ওয়েড! পরে ওয়েডের জুতায় বিয়ার ঢেলে গলাধঃকরণ করেছেন সেমির আরেক নায়ক স্টয়নিস।
অন্য সংস্কৃতির মানুষের কাছে এমন উদ্যাপন ব্যতিক্রমধর্মী হলেও অস্ট্রেলিয়ায় এমন উদ্যাপন বেশ জনপ্রিয়। ‘শুয়ি’ নামের এই উদ্যাপনকে অস্ট্রেলিয়ানরা মনে করে সৌভাগ্যের প্রতীক। তারা মনে করে এই ভাবে উল্লাস করলে তা সব খারাপ সময় দূর করে সৌভাগ্যের বার্তা বয়ে আনা সম্ভব। কোনো মহিলার জুতা থেকে শ্যাম্পেন বা বিয়ার খেলে তা আরও সৌভাগ্য নিয়ে আসে বলেই মনে করা হয় অস্ট্রেলিয়ায়।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে