এমনিতেই প্রথম সংস্করণ। তার ওপর মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ—নিভৃতেই যেন চলছিল। প্রথম রাউন্ডে আলোচনা না হলেও সুপার ফোর শুরু হতেই রোমাঞ্চের আবহ। কারণ, কুয়ালালামপুর বেইউমাস ওভালে সুপার ফোরের প্রথম ম্যাচেই কাল সকাল সাড়ে ৭টায় দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের মেয়েদের।
ভারত-বাংলাদেশের পারিপার্শ্বিক প্রভাব ও অবস্থা বিবেচনায় খেলার মাঠেও এই দুই দেশের লড়াই যোগ করেছে ভিন্নমাত্রা। বয়সভিত্তিক টুর্নামেন্ট হলেও টানছে ক্রিকেটপ্রেমীদের। এই মাসেই তো দুবাইয়ে ভারতের ছেলেদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ যুবারা। ছেলেদের হয়ে কুয়ালালামপুরে নিকি প্রসাদের দল সেই প্রতিশোধই হয়তো কাল নিতে চাইবেন বাংলাদেশের মেয়েদের বিপক্ষে।
ভারতকে জবাব দিতে প্রস্তুত বাংলাদেশও। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে সুপার নিশ্চিত করেছে সুমাইয়া আক্তারের দল। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নও তারা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের ২৮ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষেও পেয়েছে দাপুটে জয়। স্বাগতিকদের ২৯ রানে গুঁড়িয়ে পেয়েছে ১২০ রানের বড় জয়।
ভারতও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৯ উইকেটে। দ্বিতীয় ম্যাচে নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে। ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ওঠে তারা। কাল সুপার ফোরের আরেক ম্যাচে সাক্ষাৎ হবে নেপাল ও শ্রীলঙ্কার।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩১ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে