
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি এই দুটি রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের। রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া শচীন ২০১১ ওয়ানডে বিশ্বকাপে পেয়েছেন পরম আরাধ্য শিরোপার ছোঁয়া। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ এক পুরস্কার পেলেন এই ব্যাটিং কিংবদন্তি।
বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেয়েছেন শচীন। মুম্বাইয়ে গতকাল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে ‘সিকে নাইডু আজীবন সম্মাননা’ পুরস্কার দেওয়া হয়। ৩১ তম ক্রিকেটার হিসেবে শচীন এই পুরস্কার পেয়েছেন। ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার ১৯৯৪ সাল থেকে দিচ্ছে বিসিসিআই। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় শচীনের। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টানেন। ২০০ টেস্ট ও ৪৬৩ ওয়ানডে খেলেছেন, যা দুই সংস্করণেই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরির কীর্তিটা শচীনেরই।
শচীনের সঙ্গে গত রাতে পুরস্কার পেয়েছেন জসপ্রীত বুমরা, স্মৃতি মান্ধানা, রবীচন্দ্রন অশ্বিনের মতো তারকারাও। ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে পলি উমরিগড় পুরস্কার জেতেন বুমরা। মেয়েদের ক্রিকেটে এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মান্ধানা। অশ্বিন পেয়েছেন বিশেষ এক পুরস্কার। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।
জানুয়ারিতেই বুমরা জেতেন আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে অসাধারণ অবদান রেখেছিলেন তিনি। ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে ২০২৪ সালে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মান্ধানা।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৭ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে