
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের বেশিরভাগ ম্যাচই রানবন্যায় ভেসেছে। এদিন সেঞ্চুরি হয়েছে পাঁচটি। তিন অঙ্কের ম্যাজিক্যাল কোটা স্পর্শ করেছেন মোহাম্মদ মিঠুন, আশিকুর রহমান শিবলি, মাহমুদুল হাসান, সাদিকুর রহমান এবং শাহাদাত হোসেন দিপু। বিপরীতে বল হাতে দিনটা রাঙিয়েছেন কেবল আব্দুল গাফফার সাকলাইন।
ক্রিকেটার্স একাডেমিতে ব্রাদার্স ইউনিয়নকে ১২০ রানে হারিয়েছে ঢাকা লেপার্ডস। মিঠুনের ১১২ রানের ইনিংসের সুবাদে ৩৫১ রানের পুঁজি পায় লেপার্ডস। জবাবে ২৩১ রানে অলআউট হয় ব্রাদার্স। সিটি ক্লাবের কাছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব হেরেছে ৬ উইকেটে। বিকেএসপির তিন নম্বর মাঠে মাহমুদুলের সেঞ্চুরিতে (১০৬) ২৪৬ রান করে টাইগার্স। রান তাড়ায় ৬৩ বল হাতে রেখে জয় তুলে নেয় সিটি ক্লাব। দল জেতানোর পথে ১০৫ রানের ইনিংস খেলেন সাদিকুর।
বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ২০৫ রানে। ব্যাটাররাই গড়ে দিয়েছিল দলটির জয়ের ভীত। শিবলির সেঞ্চুরিতে (১১৯) ৩৫৪ রান করে রূপগঞ্জ। লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ১৪৯ রানে গুটিয়ে গেছে গুলশান।
দিনের সবচেয়ে জমজমাট ম্যাচটি হয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। শেষ ওভারে ফয়সালা হওয়া ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। ৫ বল হাতে রেখে মতিঝিলের ক্লাবটির করা ৩০৩ রান টপকে যায় প্রাইম ব্যাংক। দলটির হয়ে দিপুর অবদান ১১৮ রান। এর আগে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন মোহামেডানের নাঈম শেখ।
শেরেবাংলায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে আবাহনী লিমিটেডের জয় ৪ উইকেটে। এ ছাড়া পিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে সমান ব্যবধানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে