
সবশেষ ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মাঠে নেমেছিলেন কেন উইলিয়ামসন। এরপর আর নিউজিল্যান্ডের জার্সিতে খেলতে দেখা যায়নি তাঁকে। ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরার কথা থাকলেও এবারও এই তারকা ব্যাটারের অপেক্ষা শেষ হলো না।
ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। শারীরিক জটিলতার কারণে সে দলে রাখা হয়নি উইলিয়ামসনকে। সুস্থ হয়ে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরবেন সাবেক অধিনায়ক–এমনটাই আশা নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টারের।
তিনি বলেন, ‘উইলিয়ামসনের কেমন ব্যাটার সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে বিশ্বমানের। আশা করছি দুই সপ্তাহ বিশ্রামের পর সে ফিরতে পারবে। তাকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়ার অপেক্ষায় আছি।’
এনজেডসির কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকায় বেছে বেছে সিরিজ খেলেন উইলিয়ামসন। মূলত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতেই কেন্দ্রীয় চুক্তি থেকে সরে এসেছেন নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টি–টোয়েন্টি সিরিজেও তাকে পায়নি ব্ল্যাক ক্যাপসরা। শারীরিক সমস্যা কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডের বিপক্ষেও পূর্ণ শক্তির দল পাচ্ছে না নিউজিল্যান্ড। এখনও চোট থেকে সেরে উঠেননি গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, উইল ও রুর্করা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে গেছেন বেন সিয়ার্স। দলে জায়গা হয়নি ইশ শোধির মতো অভিজ্ঞ স্পিনারের। স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে দলে ফিরেছেন মিচেল সান্টনার ও রাচিন রবীন্দ্র।
আগামী ১৮ অক্টোবর প্রথম টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ২০ অক্টোবর মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই হবে হেগলি ওভালে। ২৩ অক্টোবর ইডেন পার্কে সিরিজের শেষ টি–টোয়েন্টি খেলতে নামবে দুই দল।
ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৫ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে