
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে আয়ারল্যান্ডের নেতৃত্বে ছিলেন পল স্টার্লিং। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের অধিনায়কত্বের ভার পড়েছে অভিজ্ঞ এই ব্যাটারের কাঁধে। তার সহকারীর ভূমিকায় রাখা হয়েছে লরকান টাকারকে। দলে আছেন মার্কা অ্যাডায়ার, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, জশ লিটলদের মতো ক্রিকেটাররা।
এই দলের ১২ জন ক্রিকেটারই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। ৩ নতুন সংযোজন হলেন টিম টেক্টর, বেন ক্যালিৎজ ও ম্যাথু হামফ্রিস।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করতে মুখিয়ে আয়ারল্যান্ড। দলটির নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য খুব বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছি এটা বললে কমই বলা হবে। ২০২২ সালে একটি স্মরণীয় টুর্নামেন্ট কাটিয়েছি। কিন্তু সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের জন্য ভালো যায়নি। তখন থেকেই আমরা নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। কোনো সন্দেহ নেই যে আমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক গ্রুপে আছি। স্বাগতিকেদের (শ্রীলঙ্কা) বিপক্ষে খেলতে হবে। আমাদের প্রস্তুতি ভালো। তাই কোনো রকম ভয় ছাড়াই ছেলেরা খেলতে নামবে’
‘বি’ গ্রুপে পড়েছে আয়ারল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। আগামী ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে স্টার্লিংয়ের দল। ম্যাচটির ভেন্যু কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়াল্যান্ডের দল: পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে