দুবাইয়ে বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা মুহূর্তে মুহূর্তে রঙ পাল্টেছে। কখনো বাংলাদেশের দিকে, কখনো বা আমিরাতের দিকে ম্যাচটা হেলে পড়ছিল। তবে শেষ পর্যন্ত স্বস্তির হাসি হাসে বাংলাদেশ। ৭ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বুক থেকে পাথর নামা জয় পেল বাংলাদেশ।
১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে আমিরাত। এরই মধ্যে সৌভাগ্যের ছোঁয়ায় উইকেটের দেখা পায় বাংলাদেশ। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ২৭ রানেই স্বাগতিকদের ওপেনিং জুটি ভাঙে। চিরাগ সুরির নিশ্চিত চার হওয়া বল শরীফুল ইসলামের হাতে লেগে নন স্ট্রাইকের স্ট্যাম্প ভেঙে যায়। দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়েন মোহাম্মদ ওয়াসিম। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা আরিয়ান লাকরার সঙ্গে চিরাগ মিলে বাংলাদেশের ওপর চড়াও হন।
আরিয়ান-চিরাগ মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৩৯ রান। এরপরই শুরু হয় মিরাজের ‘ভেল্কি’। চিরাগ এবং লাকড়ার দুটো গুরুত্বপূর্ণ উইকেট খুব দ্রুত তুলে নেন তিনি। এরপর অসাধারণ একটি ক্যাচও ধরেছেন। মোস্তাফিজুর রহমানকে স্বাগতিক অধিনায়ক চুনডাঙ্গাপোয়িল রিজওয়ান নিশ্চিত চার মনে করেই কাট করেছিলেন। তবে ব্যাকওয়ার্ড পয়েন্টে বাজপাখির মতো ক্যাচটি লুফে নেন মিরাজ। তাছাড়া দারুণ এক কট অ্যান্ড বোল্ডও করেন তিনি।
শেষের দিকে মিস ফিল্ডিং আর ক্যাচ মিসের মহড়ায় বাংলাদেশের কিছুটা হারের শঙ্কা জেগেছিল ঠিকই। তবে চাপ সামলে শেষ পর্যন্ত জিতে যান নুরুল হাসান সোহানরা। দুই বল আগেই ১৫১ রানে অলআউট হয়ে যায় আমিরাত। মিরাজ ও শরীফুল নিয়েছেন তিনটি করে উইকেট, দুটি নিয়েছেন মোস্তাফিজ। বাকি দুটো হয়েছে রান-আউট।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। শুরুতে চাপে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ষষ্ঠ উইকেট জুটিতে আফিফ হোসেন ধ্রুব-নুরুল হাসান সোহান ৫৪ বলে ৮১ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়েন। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ করে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান। ইনিংস সর্বোচ্চ ৫৫ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন আফিফ। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে