চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে শেষ হলো ২০২৪ আইপিএল। একতরফা লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতেছে কলকাতা। তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতে কলকাতা পাচ্ছে কোটি কোটি টাকা অর্থ পুরস্কার। রানের বন্যা বইয়ে দেওয়া বিরাট কোহলিও পাচ্ছেন মোটা অঙ্কের টাকা পুরস্কার।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এবারের আইপিএলে অর্থ পুরস্কার বরাদ্দ ছিল ৪৬ কোটি ৫০ লাখ রুপি, যার মধ্যে চ্যাম্পিয়ন কলকাতা পেল ২০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ২৮ কোটি ২২ লাখ টাকা। রানার্সআপ হায়দরাবাদ পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি। এলিমিনেটর থেকে বিদায় নেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেল সাড়ে ৬ কোটি রুপি। বেঙ্গালুরুকে হারিয়ে এলিমিনেটর বাধা পেরোনো রাজস্থান রয়্যালস পেয়েছে ৭ কোটি রুপি। দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের কাছে ৩৬ রানে হেরে বিদায় নিতে হয় রাজস্থানকে।
৭৪১ রান করে এবারের আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি পাচ্ছেন ১০ লাখ রুপি (বাংলাদেশি ১৪ লাখ ১০ হাজার টাকা)। ৬১.৭৫ গড় ও ১৫৪.৬৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। এক সেঞ্চুরির পাশাপাশি করেছেন পাঁচ ফিফটি। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। প্রথম ৮ ম্যাচে এক ম্যাচ জেতায় বেঙ্গালুরুর প্লে-অফ খেলা এক রকম শঙ্কার মধ্যে পড়ে যায়। তখনই তারা টানা ছয় ম্যাচ জিতে জায়গা করে নেয় প্লে-অফে।
এবারের আইপিএলে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল। পাঞ্জাব কিংসের বোলার পাচ্ছেন ১০ লাখ রুপি। ৯.৭৩ ইকোনমিতে বোলিং করেছেন। তাঁর দল টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে। অলরাউন্ড পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুনীল নারাইন। কলকাতার জার্সিতে করেছেন ৪৮৮ রান। গড় ও স্ট্রাইক রেট ৩৪.৮৫ ও ১৮০.৭৪। ৬.৬৯ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট।
রানবন্যার ২০২৪ আইপিএলে ১২৬০ ছক্কা ও ২১৭৪ চার হয়েছে। সর্বোচ্চ চার ও ছক্কা—দুটি রেকর্ডই হায়দরাবাদের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৬৪ চার মেরেছেন ট্রাভিস হেড। সর্বোচ্চ ৪২ ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পেয়েছে সেরা পিচ ও মাঠের পুরস্কার।
আরও পড়ুন:

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে