স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুই হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা প্রায় শেষ বাংলাদেশের মেয়েদের। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ৮ উইকেটে।
হারের চেয়েও বেশি আলোচনায় বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন। ২০ ওভারের ম্যাচে ৫৭ বল ডট দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ ৪৯ বলে নেই কোনো বাউন্ডারি। এটা কোনো টি-টোয়েন্টি নাকি টেস্ট ম্যাচ, তা বোঝাই ছিল দুষ্কর। নিজেদের এমন মেনে নিতে পারছেন না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।
রান তোলার সুযোগ হাতছাড়া করেছেন উল্লেখ করে ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘আমাদের শুরুটা খুব ভালো ছিল। তবে মাঝের সময়টায় আমরা অনেক বেশি ডট খেলেছি এবং পরে তাদের অনেক উইকেট বিলিয়ে দিয়েছি। মাঝের ওভারগুলোয় তাদের বোলাররা সত্যিই অনেক ভালো বল করেছে এবং আমাদের শট খেলার জায়গা দিচ্ছিল না। সিঙ্গেল নেওয়ার অনেক সুযোগও আমরা হাতছাড়া করেছি, যা চাপ তৈরি করেছে আমাদের ওপর।’
বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের মেয়েদের। এ ধরনের টুর্নামেন্টে দল তেমন অভিজ্ঞ নয়, বললেন জ্যোতি। এখান থেকে শিক্ষা অর্জন করে সামনে কাজে লাগানোর কথা বললেন বাংলাদেশ অধিনায়ক, ‘শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এ ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়।’
নিজেদের ব্যাটিংয়ে উন্নতি দেখছেন জ্যোতি, ‘আমাদের জন্য জরুরি হলো ব্যাটিং ইউনিট হিসেবে আরও বেশি তাড়না দেখানোয় মনোযোগ দেওয়া। আমাদের বোলাররা প্রতিটি ম্যাচেই তাদের কাজ করতে পেরেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব আরও শক্তিশালী হওয়ার।’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে