
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তারকাসমৃদ্ধ দল গড়েও পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দলে গড়লেও তারা পিছিয়ে পড়েছে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে।
ছয় ম্যাচ শেষে সমান ৫টি জয় নিয়ে নেট রানরেটে এগিয়ে শীর্ষে রয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন আবাহনী। দুইয়ে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিজয় রয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০টি শতকের অনন্য মাইলফলকের সামনে। শান্ত সর্বশেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে রানখরা কাটিয়ে দলের জয়ে নেতৃত্ব দিয়েছেন।
আবাহনীর সাফল্য নিয়ে দলের কোচ ও সাবেক নির্বাচক হান্নান সরকার বলেন, তাঁরা অপেক্ষায় রয়েছেন নিষেধাজ্ঞায় থাকা নাসির হোসেনের, ‘শান্তর ফর্মে ফেরা দলের জন্য ইতিবাচক। সুপার লিগের আগে আমরা নাসির হোসেনকে দলে পেতে চাই। যদিও তিনি আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন; তবে শুনেছি, এপ্রিলের শুরুতেই সেই নিষেধাজ্ঞা উঠে যাবে। নাসিরের মতো অভিজ্ঞ অলরাউন্ডার দলের ভারসাম্য আরও বাড়াবে, বিশেষ করে জাতীয় দলের সিরিজে যখন কয়েকজন ক্রিকেটার ছাড়তে হবে।’
চোটে পড়ায় সর্বশেষ পাঁচটি ম্যাচ খেলতে না পারা মাহমুদউল্লাহ রিয়াদ ফিট হয়ে ফেরার প্রস্তুতি নিয়েছেন। আজ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ব্যাটিংয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম শেখ। ছয় ম্যাচে ৫৯.১৭ গড়ে ৩৫৫ রান করে তিনি লিগের শীর্ষ রান সংগ্রাহক। ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, লিগে ৫০ ছক্কা ও ১০০ চারের রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছেন। বোলিং বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, রকিবুল হাসানের সঙ্গে আরাফাত সানির মতো সাবেক জাতীয় দলের অভিজ্ঞ বোলাররা ধারাবাহিক ভালো করছেন। তবে গুলশান স্পোর্টিং ক্লাবের পেসার এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৭ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে