
বাদ পড়ার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের চেষ্টার কমতি ছিল না। আইসিসিকে দুটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়া কিংবা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করতে চেয়েছিল বিসিবি।
প্রথম প্রস্তাবে কখনোই রাজি ছিল না আইসিসি। দ্বিতীয় প্রস্তাবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পাশাপাশি আয়ারল্যান্ডও মত দেয়নি। দলটির প্রধান কোচ হেনরিখ মালান জানালেন, প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলেই বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হননি তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড। এই গ্রুপের সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কাতে। তাই আইরিশরা প্রস্তাবে রাজি হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলত। এই গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গী শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। শুধু আয়ারল্যান্ডই নয়, আইসিসির বোর্ড সভায় সহ আয়োজক শ্রীলঙ্কাও বাংলাদেশকে নিজেদের গ্রুপে নিতে অস্বীকৃতি জানায়।
অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটুট ছিল। শেষ পর্যন্ত লিটন দাস, তাসকিন আহমেদদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। বদলি হিসেবে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। পর দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আয়ারল্যান্ড। কলম্বোতে তাদের প্রতি শ্রীলঙ্কা।
ক্রিকবাজকে মালান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি মেনে আমরা প্রস্তুতি নিচ্ছি। মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং (শ্রীলঙ্কায়) বিভিন্ন পরিস্থিতি সামলানোর মত চিন্তা থাকা আমাদের প্রস্তুতির জন্য বেশ জরুরি। মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকা এবং আমাদের সামনে যে পরিস্থিতি, প্রতিপক্ষ এবং কন্ডিশন রয়েছে সেখানে নিজেদের পরিকল্পনা কাজে লাগিয়ে ঠিকভাবে খেলতে পারার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমরা যেহেতু শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছি, সেখানে গিয়ে ছেলেরা যেন স্বাধীনভাবে খেলতে পারে সেটা নিশ্চিত করার দিকেই প্রাধান্য দিচ্ছি।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে