
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে জায়গা হয়নি আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের। আফিফ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিলেন। তবে শেষ টি-টোয়েন্টিতে একাদশ থেকে বাদ পড়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।
সোহানও সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে দলে ছিলেন। তবে একাদশে জায়গা হয়নি তাঁর। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে আরও বাদ পড়েছেন তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা। চমক আরও আছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে। প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে রিশাদ বেশ কিছুদিন জাতীয় দলের সঙ্গেই আছেন।
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিকও। দল নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘জাকেরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। শরীফুল চোটে ছিল অনেক দিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। এরপর আমরা ওকে ফিরিয়ে এনেছি।’
লেগ স্পিনার রিশাদকে টিম ম্যানেজমেন্টের চাওয়া থেকে নেওয়া হয়েছে জানিয়ে নান্নু আরও বলেছেন, ‘যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজমেন্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেক দিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা চোখের আড়াল হবেন না বলে জানিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু ক্রিকেটারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারা এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছুসংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে