
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দুই দিন হয়েছে নির্বিঘ্নে। সবুজাভ উইকেটে স্কোরবোর্ডে যেমন রান উঠেছে, পড়েছে উইকেটও। কিন্তু তৃতীয়-চতুর্থ দিনে প্রতিপক্ষ হিসেবে খেলেছে বৃষ্টিও। ম্যাচের বর্তমান যে অবস্থা, তাতে ড্রই একমাত্র পরিণতি মনে হচ্ছে।
বৃষ্টির বাগড়ায় গতকাল বাংলাদেশ-পাকিস্তান টেস্টের তৃতীয় দিনে দুই ঘণ্টা খেলা হয়নি। আজ সকালে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা হয়েছে নির্বিঘ্নে। কিন্তু লাঞ্চ বিরতির পর পৌনে ৪ ঘণ্টা খেলা হয়নি। ৩টা ৪৫ মিনিটে ম্যাচ পুনরায় মাঠে গড়ানোর পর ৯৩ মিনিট ছিল স্থায়িত্ব। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রানে বাংলাদেশ চতুর্থ দিনের খেলা শেষ করেছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশ। বাংলাদেশ-পাকিস্তান টেস্টের শেষ দিনে (আগামীকাল) খেলা সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে। নির্বিঘ্নে যদি পুরো দিনের খেলা পরিচালনা করা সম্ভব হয়, তাতে ম্যাচের ফল আসা একটু কঠিনই বটে। লিডসহ বাংলাদেশের স্কোর ১৭৯। স্কোরবোর্ডে দ্রুত রান তুলে বোলিংয়ে জাদুকরী কিছু করে স্বাগতিকদের পক্ষে মিরপুর টেস্টে জেতা সম্ভব।
দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১.৫ ওভারে ৭ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। যথারীতি এবারও দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (৫) ও সাদমান ইসলাম (১০) ব্যর্থ হয়েছেন। জয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ আব্বাস। আর সাদমানকে ফিরিয়েছেন হাসান আলী। হাসানের অতিরিক্ত বাউন্স সাদমানের ব্যাটের মাথায় লেগে সোজা চলে যায় দ্বিতীয় স্লিপে সৌদ শাকিলের হাতে।
সাদমান-জয়ের দ্রুত বিদায়ে বাংলাদেশ ১০.৫ ওভারে ২ উইকেটে ২৩ রানে পরিণত হয়। এরপর দলের হাল ধরেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তাঁরা (শান্ত-মুমিনুল) ১৯৩ বলে ১০৫ রানের জুটি গড়েছেন। এই জুটি ভাঙতে পারত কয়েকবারই। ২২তম ওভারের পঞ্চম বলে সালমান আলী আগার বল জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন মুমিনুল। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে চলে গেলেও তালুবন্দী করতে পারেননি।
প্রথম দফায় মুমিনুল যখন বেঁচে যান, তখন তাঁর রান ১৫ এবং বাংলাদেশের স্কোর ছিল ৬০ রান। দ্বিতীয় দফায় তিনি ব্যক্তিগত ৪৩ রানে জীবন পেয়েছেন। ৩৬তম ওভারের শেষ বলে নোমান আলীকে গ্ল্যান্স করতে যান মুমিনুল। ফরোয়ার্ড শট লেগে দাঁড়িয়ে থাকা আব্দুল্লাহ ফজল বল তালুবন্দী করতে পারেননি। দুইবার জীবন পেয়ে ২৭তম টেস্ট ফিফটি তুলে নেন মুমিনুল।
ফিফটির পর মুমিনুল যোগ করতে পেরেছেন মাত্র ৬ রান। ৪৩তম ওভারের পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদির ইনসুইং ডেলিভারি মুমিনুলের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় রিজওয়ানের হাতে। ৫৬ রান করা মুমিনুলের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম। মুশফিক-শান্ত সাবলীলভাবেই খেলতে থাকেন। যেখানে ৫১তম ওভারের তৃতীয় বলে হাসানকে মিডঅনে মুশফিক পুশ করার পরই দেখা দেয় আলোকস্বল্পতা। ম্যাচ আর চালিয়ে যাওয়া সম্ভব নয় দেখে আম্পায়াররা সেখানেই দিনের খেলা শেষ ঘোষণা করেন।
বিকেল ৫টা ১৮ মিনিটে যখন চতুর্থ দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়, তখন বাংলাদেশের স্কোর ৫০.৩ ওভারে ৩ উইকেটে ১৫২ রান। লিডসহ স্বাগতিকদের স্কোর ১৭৯ রান। শান্ত ও মুশফিক ৫৮ ও ১৬ রানে ব্যাটিং করছেন।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে