
ওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ দিন বেন স্টোকস বোলিং করতে পারবেন কি না, এ নিয়ে ছিল সংশয়। তারপরও তিনি বল হাতে নিয়েছেন, যদিও বেশি ওভার বল করেননি। তবে লোকেশ রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন স্টোকসই। ফিট থাকলে হয়তো নিজেকে আরও নিংড়ে দিতেন ইংলিশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন শুধু ১১ ওভার।
টানা চার টেস্টে ব্যাটিংয়ের সঙ্গে পুরো দমে বোলিং—যেকোনো পেসারের জন্যই কঠিন। তবে স্টোকস সে কাজটি করেছেন দারুণভাবে। চতুর্থ টেস্টে ক্র্যাম্পও করেছিল। ওভালে শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এ নিয়ে আলোচনা হচ্ছিল। তবে স্টোকস জানিয়েছেন, শারীরিক যন্ত্রণা সত্ত্বেও বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। বললেন, ‘ব্যথা শুধু একটি অনুভূতি’।
ওল্ড ট্রাফোর্ডে ভারতকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে ব্যর্থ হলে ম্যাচ ড্র হয়। সেই ম্যাচে ইংলিশ অধিনায়ক স্টোকস বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন। প্রথম ইনিংসে ৮ বছর পর পেয়েছিলেন পাঁচ উইকেট। ব্যাট হাতে করেছিলেন সেঞ্চুরি। বিশ্রাম নয়, লড়াকু স্টোকস খেলতে চান শেষ টেস্টেও। ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা পুরোপুরি কাজের চাপের ব্যাপার। আমরা অনেক ওভার বল করেছি, এসব শরীরের ওপর এসে পড়ে। আমি চেষ্টা চালিয়ে যাব (ওভাল টেস্ট খেলতে)। সব বোলারদের বলি—ব্যথা একটা অনুভূতিমাত্র। আমি সব সময় দলের জন্য দেয়ালে মাথা ঠুকতেও প্রস্তুত।’
স্টোকস জানান, তার বাইসেপ টেন্ডনে ব্যথা পেয়েছেন, যা ৪টি টেস্টে ১৪০ ওভার বল করার পরিণতি। তাঁর ক্যারিয়ারে কোনো এক সিরিজে এটাই সর্বোচ্চ ওভার বোলিং করার রেকর্ড। সিরিজে ব্যাট হাতে ৩০৪ রান ও সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন স্টোকস।
স্টোকস আশাবাদী শেষ টেস্ট খেলার ব্যাপারে, ‘আশা করি শেষ ম্যাচের জন্য ঠিকঠাক থাকব। আমি সর্বোচ্চ চেষ্টা করছি। গত ৫-৬ সপ্তাহ অনেক চাপের ছিল। সব সময় নিজের সবটুকু দিতে চাই। আমি ভবিষ্যদ্বাণী করে কথায় কথা খেতে চাই না, তবে আমার না খেলার সম্ভাবনা খুবই কম।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে