
দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটে খুব বাজেভাবে হেরেছিল ভারত। আর সে হারে দায় ছিল মূলত ব্যাটারদেরই। ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় গুটিয়ে গিয়েছিল ১১১ রানে। সেই ব্যর্থতার ঝাল ভারতীয় ব্যাটাররা গতকাল মেটালেন জিম্বাবুয়ের বোলারদের ওপর। তাঁদের বেধড়ক পিটিয়ে ভারত ৪ উইকেটে তুলেছে ২৫৬ রান, যা এই বিশ্বকাপের দলীয় সর্বোচ্চ।
২৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভার খেললেও ৬ উইকেটে ১৮৪ রানের বেশি তুলতে পারেনি। তাতে ভারতের জয় ৭২ রানে। এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ফোরের আশা জিইয়ে রাখল ভারত। তাদের এই জয়ে শেষ চার নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার।
লিগ পর্বে দারুণ চমক দেখানো জিম্বাবুয়ে সুপার এইটে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ। গতকাল চেন্নাইয়ে ওপেনিংয়ে আসা ব্রায়ান বেনেট এক প্রান্ত আগলে রেখে ৫৯ বলে ৯৭ রান করে অপরাজিত থাকলেও দলটির অন্যান্য ব্যাটাররা চাহিদার সঙ্গে মানিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ৩১ করেন অধিনায়ক সিকান্দার রাজা। ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আর্শদীপ সিংহ।
সুপার এইটে প্রথম ম্যাচে ভারত হেরে যাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে নেট রানরেট বাড়িয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল। টস হেরে আগে ব্যাট করে সেই চেষ্টাটাই করেছেন ভারতীয় ব্যাটাররা। কম বল খেলে বেশি রান করার প্রতিযোগিতায় যেন মেতেছিলেন তাঁরা। তাতেই এই টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোর পেয়েছে ভারত। ফিফটি করেছেন দুজন—রান না পাওয়ার জন্য সমালোচিত অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়া। ফিফটি না পেলেও ২৫০+ স্ট্রাইকরেটের ইনিংস খেলে দলে অবদান রেখেছেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা।
৩ ওভার ৩ বলেই স্কোরবোর্ডে ৪৮ জমা হওয়ার পর আউট হয়ে যান সঞ্জু স্যামসন। এরপর ৪২ বলে ইশান কিষাণ ও অভিষেক শর্মার ৭২ রানের জুটি। ১৫ বলে ২৪ রান করে ইশান আউট হয়ে যান। এরপর অভিষেকও আউট হয়ে গেলেও ৩০ বলে ৫৫ রান করেন তিনি। সমান ৪টি চার ও ছয়ে সাজানো তাঁর ইনিংস। উইকেটে এসে মাত্র ১৩ বল খেলেছেন সূর্যকুমার, কিন্তু আউট হওয়ার আগে ৩৩ রান করেছেন তিনি। শেষ ৫ ওভারে ভারত তুলেছে ৮০ রান। আর এর কৃতিত্ব অপরাজিত দুই ব্যাটার হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মার। ২৩ বলে ৫০ করে অপরাজিত থাকেন হার্দিক। ১৬ বলে ২৭৫ স্ট্রাইকরেটে ৪৪ রান করেন ভার্মা। পঞ্চম উইকেট জুটিতে ৩১ বলে ৮৪ রান যোগ করেন তাঁরা।
বল হাতে সবচেয়ে অমিতব্যয়ী ছিলেন রিচার্ড এনগাভারা; ৪ ওভারে দিয়েছেন ৬২ রান। ৫২ রান দিয়েছেন ব্র্যাড ইভান্স।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৬ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে