২০২৩ আইপিএলে যেন হাসতেই ভুলে গেছে রোহিত শর্মার ব্যাট। ছন্দে না থাকায় নিয়মিত বিদ্রুপের শিকার হচ্ছেন তিনি। ভারতীয় এই ব্যাটারের সমালোচকদের এবার একহাত নিলেন আকাশ চোপড়া।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ানস। সচরাচর ওপেনার হিসেবে ব্যাটিং করা রোহিত এই ম্যাচে খেললেন তিন নম্বরে। আর তিন নম্বরে নেমে ৩ বলে ০ রান করে আউট হলেন। ১৬ বার ডাক মেরে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ডাক মারার বিব্রতকর রেকর্ড গড়েন ভারতীয় এই ব্যাটার। ধারাভাষ্য দেওয়ার সময় কৃষ্ণামাচারি শ্রীকান্ত বলেন, ‘রোহিতের নিজের নাম পরিবর্তন করে ‘নো হিট শর্মা’ রাখা উচিত। এমআইয়ের (মুম্বাই) অধিনায়ক হলে একাদশেও রাখতাম না।’ রোহিতকে নিয়ে এমন বিদ্রুপ পছন্দ হয়নি আকাশ চোপড়ার। ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক টুইট করেন, ‘সাবেক ক্রিকেটাররা যখন বিদ্রুপ করার দায়িত্ব পালন করেন, তখনই আপনি জানবেন যে ব্যাপারটা কতটুকু নিচে নেমে গেছে।’
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেন রোহিত। ১৮.৪০ গড় ও ১২৬.৯০ স্ট্রাইক রেটে করেছেন ১৮৪ রান। একটা ফিফটি করেছেন এই মৌসুমে। যে ফিফটিও আইপিএলে পেয়েছেন ২০২১ এর পর।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে