এশিয়া কাপে এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪১ বছর। গত কয়েক সংস্করণে ভারত-পাকিস্তানকে কেন্দ্র করেই এশিয়া কাপের সূচি সাজিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যাতে করে সর্বোচ্চবার সাক্ষাৎ হয় দুই দলের। একই সঙ্গে ফাইনালেও। সেই লক্ষ্য পূরণ হলো এবার।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বহুল কাঙ্ক্ষিত ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তান একই একাদশ নিয়ে খেললেও ভারত তিন পরিবর্তন এনেছে। চোটের কারণে ফাইনালে খেলছেন না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
ফাইনালের আগে ভারতের বিপক্ষে এশিয়া কাপে এবার দুবারের দেখায় দুবারই হেরেছে পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে তাদের ৭ উইকেটে হারায় ভারত। সুপার ফোরে উঠেও ৬ উইকেটের জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল।
ভারত একাদশ: শুবমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিভম দুবে, সাঞ্জু স্যামসন, তিলক বর্মা, রিংকু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সায়েম আইয়ুব, সালমান আলী আগা, মোহাম্মদ হারিস, হুসাইন তালাত, মোহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে