ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চার বছর কেটে গেছে। তবে এখনো ভক্তরা তাঁকে ভুলতে পারেননি। এর মাঝেই অভিনেতার ভক্তরা পেলেন সুখবর। আবারও বড় পর্দায় ফিরেছেন তিনি, প্রেক্ষাগৃহে আবার মুক্তি পেয়েছে প্রয়াত অভিনেতার সিনেমা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির জীবনীচিত্রের ওপর নির্মিত সিনেমা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। সিনেমাটিতে ধোনির চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুশান্ত।
আগামীকাল ৭ জুলাই মহেন্দ্র সিংহ ধোনির ৪৩তম জন্মদিন। সাবেক এই ক্রিকেট তারকার জন্মদিন উপলক্ষেই নির্মাতারা সিনেমাটি আবার মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল ৫ জুলাই থেকে আগামী ১১ জুলাই আবার ভারতের সিনেমা হলে দেখা যাবে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’।
২০১১ সালে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ ট্রফি জয় করে ভারত। আর ভারতের জয়ের সময়ে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তেও বিষয়টি তুলে ধরা হয়।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে