Ajker Patrika

হারের পর মোস্তাফিজের দলকে নিয়ে হায়দরাবাদের রসিকতা

ক্রীড়া ডেস্ক    
হারের পর মোস্তাফিজের দলকে নিয়ে হায়দরাবাদের রসিকতা
হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ৬৯ রানে জিতেছে লাহোর কালান্দার্স। ছবি: ফেসবুক

আট বছর পর মোস্তাফিজুর রহমানের পিএসএলে প্রত্যাবর্তনটা হয়েছে মনে রাখার মতো। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে তাঁর দল লাহোর কালান্দার্স জিতেছে ৬৯ রানে। তবে সব ছাপিয়ে লাহোর-হায়দরাবাদ ম্যাচ আলোচনায় আরেক কারণে। হঠাৎ করে বলের রং বদলে গেল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে শুরু হয়েছে ১১তম পিএসএল। দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম দিনই ঘটল বিরল ঘটনা। সাদা বলের রং বদলে সেটা হয়ে গেল মেরুন। তাতে করে বদলাতে হয়েছে বলও। এটা নিয়ে রসিকতা করতে ছাড়েনি হায়দরাবাদ কিংসমেনও। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হায়দরাবাদ লিখেছে, ‘নিজেদের প্রথম পিঙ্ক-বল ম্যাচ জেতার জন্য প্রতিপক্ষকে অভিনন্দন।’

লাহোর কালান্দার্সকে নিয়ে মজা করেছে হায়দরাবাদ কিংসমেন। ছবি: এক্স
লাহোর কালান্দার্সকে নিয়ে মজা করেছে হায়দরাবাদ কিংসমেন। ছবি: এক্স

টস জিতে গতকাল আগে ব্যাটিং নিয়েছে লাহোর কালান্দার্স। তাদের ইনিংসে ১৫তম ওভার শেষে বলের রং মেরুন হতে দেখা যায়। তৎক্ষণাৎ বল পরিবর্তন করা হয়। তবে লাহোরের ইনিংসের দ্বিতীয় ওভারেই বল বদলানোর কথা বলেছিলেন হায়দরাবাদের ব্যাটার মারনাশ লাবুশেন। তিনি একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আম্পায়ারদের বলেছি, ‘কী হচ্ছে এসব? বল তো পুরো লাল হয়ে গেছে।’ পোশাক বা তেমন কিছু থেকে হতে পারে। এমন ঘটনা আগে কখনো দেখিনি।’’

বলের রং পরিবর্তনের নির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। তবে ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, হায়দরাবাদ কিংসম্যানের মেরুন রঙের কিট থেকেই বল সাদা থেকে মেরুন হয়ে গেছে।

লাহোরের ৬৯ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। ৩৯ বলে ১০ চারে করেছেন ৫৩ রান। যেখানে ফখর ও মোহাম্মদ নাঈম ৫১ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। আর ব্যাটিংয়ে নেমে শাহিন আফ্রিদির শেষ দুই বলে জোড়া ছক্কায় ১৯৯ রান করে লাহোর কালান্দার্স। পরবর্তীতে লাহোরের নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দরাবাদ পুরো ২০ ওভার খেলে ১৩০ রানে আটকে যায়।

পিএসএল ক্যারিয়ারের কিপটে বোলিং গত রাতে করেছেন মোস্তাফিজ। ৪.৭৫ ইকোনমিতে নিয়েছেন এক উইকেট। এর আগে দুইবার মোস্তাফিজ ৫ ইকোনমিতে বোলিং করেছিলেন। সেই দুইবারই অবশ্য দুই ওভার করে বোলিং করানো হয়েছিল তাঁকে দিয়ে।

মোস্তাফিজের প্রত্যাবর্তনের রাতে অভিষেক হয়েছে আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের। সচরাচর ওপেনিংয়ে ব্যাটিং করলেও গত রাতে ইমনকে খেলানো হয়েছে চার বলে। ১৩ বলে ১ ছক্কায় করেছেন ১৪ রান। লাহোরের পরের ম্যাচ ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

খারগ দ্বীপের দখলে ভেঙে পড়বে আইআরজিসি, শেষ হবে যুদ্ধ: হোয়াইট হাউস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত