
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচ ছাপিয়ে শেষ চারে ভারত-ইংল্যান্ড লড়াই নিয়ে আলোচনা হচ্ছে একটু বেশিই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এশিয়ার পরাশক্তি বা আয়োজক হিসেবে সেটা হওয়ায় স্বাভাবিক। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে হট ফেভারিট মনে করা হচ্ছে সূর্যকুমার যাদবের দলকে।
সব কিছু হিসেব করে ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে ইংল্যান্ডও আছে সতর্ক অবস্থানে। তবে ফাইনালেই চোখ তাদের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠেয় ম্যাচটিতে স্বাগতিক দর্শকদের চুপ করিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কাটার অপেক্ষায় ইংলিশদের অলরাউন্ডার স্যাম কারান।
অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সেবার সেমিফাইনালে ভারতকে খড়কুটোর মতো উড়িয়ে ফাইনালে পা রেখেছিল তারা; জিতেছিল ১০ উইকেট। সে ম্যাচ থেকে প্রেরণা খুঁজছেন কারান। সেই সঙ্গে গ্যালারিতে ভারতীয় দর্শকদের উন্মাদনাকে চাপ হিসেবে না নিয়ে বরং উপভোগ করতে চান তিনি।
সংবাদমাধ্যমকে কারান বলেন, ‘দর্শকেরা (ভারতীয় দর্শক) যে আবহ তৈরি করবে সেটা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত।এ জন্য খেলোয়াড় হিসেবে আপনি আরও বেশি শিহরণ অনুভব করবেন। এমন স্টেডিয়াম ও চিৎকারের মধ্যে খেলা হবে দারুণ একটি ব্যাপার। ভারতের দর্শকদের চুপ রাখার পথ বের করতে পারলে আমরা ম্যাচে খুব ভালো করতে পারব।’
ফাইনালের বিকল্প কিছু ভাবছে না ইংল্যান্ড। ভারতের বিপক্ষে সেমিফাইনালে সব বিভাগেই দারুণ ক্রিকেট খেলার বার্তা দিলেন কারান, ‘সবাই বলছে, ইংল্যান্ড কবে নিখুঁত ম্যাচ খেলবে। এটা (অ্যাডিলেইডের সেমি-ফাইনাল) আমাদের নিখুঁত ম্যাচ। তাই আমরা যদি সেটার কাছাকাছি যেতে পারি, তাহলে দারুণ ব্যাপার হবে। আমরা ইতিবাচক অনেক কিছুই (সেখান থেকে) নিচ্ছি। সত্যি বলতে, আমরা নিখুঁত ম্যাচ খেলি বা না, সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি স্রেফ জিততে চাই এবং আরেকটি বিশ্বকাপ ফাইনালে যেতে চাই।’
সেমিফাইনালের মতো বড় ম্যাচে টস কিংবা শিশির তেমন কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করছেন কারান, ‘ম্যাচের চাপ শিশির আছে নাকি নেই সেই ভাবনা ভুলিয়ে দেবে। আমরা আগে বোলিং করি, আশা করি দারুণ করব। আগে ব্যাট করলেও বড় সংগ্রহ গড়তে পারব।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে