মানুষ বেঁচে থাকে তাঁর কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়—প্রয়াত কিংবদন্তিদের নিয়ে এমন কথা বলা হয় বারবার। শেন ওয়ার্নও কী করে বাদ যাবেন! আড়াই বছর আগে পাড়ি জমিয়েছেন পরপারে। তবে তাঁর জন্মদিনের কথা স্মরণ করে সন্তানেরা আবেগঘন পোস্ট দিয়েছেন।
বেঁচে থাকলে আজ ৫৫ বছর পূর্ণ করতেন ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনারের জন্মদিনের কথা তাঁর পরিবার তো বটেই, বিশ্বের অসংখ্য ক্রিকেটপ্রেমীরা মনে রেখেছেন। ওপার থেকেও হয়তো অস্ট্রেলিয়ার কিংবদন্তি দেখছেন তাঁকে কীভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছে। ওয়ার্নের বড় মেয়ে ব্রুক ওয়ার্ন বাবার ৫৫তম জন্মদিনে আবেগঘন পোস্ট দিয়েছেন সামাজিক মাধ্যমে। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্রুক গতকাল মধ্যরাতে লিখেছেন, ‘বাবা তোমাকে স্বর্গীয় জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য আজকের দিনটা সব সময়ই বিশেষ।’ ব্রুকের ছবিতে দেখা যাচ্ছে, সুইমিংপুলে বাবা ওয়ার্নের সঙ্গে আছেন তিনি (ব্রুক)।
সামাজিক মাধ্যমে ওয়ার্নকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ছেলে জ্যাকসন ওয়ার্ন। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জ্যাকসন বাবা ওয়ার্নের সঙ্গে সেলফি পোস্ট করেন। জ্যাকসন ক্যাপশন দিয়েছেন, ‘শুভ জন্মদিন বাবা শেন ওয়ার্ন।’ পোস্ট শেষে লাভ ইমোজি দিয়েছেন। এরপর হ্যাশট্যাগ দিয়ে ৫৫ লিখেছেন। সন্তানদের পাশাপাশি ওয়ার্নকে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনেক ক্রিকেটপ্রেমী। ফেসবুকে দেখা যাচ্ছে, অনেকেই ওয়ার্নের টুপি খুলে স্যালুট করার আইকনিক ছবি পোস্ট করেছেন।
২০২২ সালের ৪ মার্চ ৫২ বছর বয়সে থাইল্যান্ডে মারা যান ওয়ার্ন। তখন ধারণা করা হয়েছিল হার্ট অ্যাটাকে তিনি মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছিল ক্রিকেট বিশ্বে। দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররা ওয়ার্নের মৃত্যুতে শোকবার্তা লিখেছিলেন সামাজিক মাধ্যমে। ওয়ার্নের সঙ্গে পুরোনো ঘটনার স্মৃতিচারণও করেছিলেন তখন অনেকে।
১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ার্ন খেলেছেন ৩৩৯ ম্যাচ। টেস্ট ও ওয়ানডেতে খেলেছেন ১৪৫ ও ১৯৪ ম্যাচ। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১ উইকেট নিয়ে আছেন দুইয়ে। ১৩৪৭ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। যেখানে টেস্টে ওয়ার্ন পেয়েছেন ৭০৮ উইকেট।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে