নিরোশান ডিকভেলাকে শ্রীলঙ্কার জার্সিতে সবশেষ দেখা গেছে গত বছর, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে। এখন তাঁর জাতীয় দলে ফেরাটা পুরোপুরি অনিশ্চয়তার মুখে। ডোপিং ভায়োলেশন বা ডোপ টেস্টে পজিটিভ হয়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এ বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালীন ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং টেস্ট গাইডলাইন অনুসারে ডোপি পরীক্ষায় ব্যর্থ হন ডিকভেলা। তদন্ত চলাকালীন তিনি কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না। তাঁর ডোপ কেলেঙ্কারি নিয়ে এসএলসির বিবৃতি, ‘অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে’।
সদ্য সমাপ্ত এলপিএলে গল মার্ভেলসকে নেতৃত্ব দেন ডিকভেলা। ২০২৩ সালের মার্চে শ্রীলঙ্কার হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। এই বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেও দেখা যায়নি তাঁকে। এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন এই লঙ্কান ক্রিকেটার।
২০২১ সালে ইংল্যান্ড সফরে বায়ো-বাবল নিয়ম ভঙ্গ করে যে তিন লঙ্কান ক্রিকেটার নিষিদ্ধ হন তাঁদের একজন ডিকভেলা। এই নিষেধাজ্ঞায় পড়েছিলন কুশল মেন্ডিস ও দানুষ্কা গুনাতিলাকাও।
ডিকভেলা শ্রীলঙ্কার হয়ে টেস্টে ২৭৫৭, ওয়ানডতে ১৬০৪ ও টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে