
মিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে।
তবে আজ সকালে পূর্বনির্ধারিত অনুশীলন বাতিল করে হোটেলেই সময় কাটিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। তবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। দুপুরে প্রস্তুতি শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের তরুণ পেসার মারুফা আক্তার। প্রস্তুতি ও সিরিজের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা চেষ্টা করব সিরিজের তিনটি ম্যাচই জেতার। সামনে যেহেতু বিশ্বকাপ আছে, তাই এই সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য।’
২০ বছর বয়সী পেসার মারুফার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল চমক জাগিয়ে। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকেই নিজের সহজাত বোলিং ও বৈচিত্র্য দিয়ে নজর কেড়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স গড়পড়তা হলেও, ভালো করার জন্য নিয়মিত পরিশ্রম করছেন বলে জানান। মারুফার মতে, ‘আমি চেষ্টা করছি। তবে কীভাবে চেষ্টা করছি সেটা আমার ব্যক্তিগত। সিরিজে আমার ব্যক্তিগত লক্ষ্য সিক্রেট (গোপন) থাকে, সব সময় সিক্রেটই থাকবে।’
আয়ারল্যান্ড নারী দলের অনেক ক্রিকেটারই নিয়মিত কাউন্টি ক্রিকেট খেলেন। অভিজ্ঞতা ও দক্ষতার দিক থেকে ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশের জন্য তাঁরা বড় হুমকি হবে না বলে আত্মবিশ্বাসী মারুফা। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে বা এর আগেও ভালো কিছু ম্যাচ খেলেছি। যদিও আমি ব্যক্তিগতভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলিনি, তবে নতুন অভিজ্ঞতা হিসেবে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’
বাংলাদেশ নারী দল এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ খেলেছে। কিন্তু উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। ২০২৪ সালে টানা চারটি ম্যাচে হারের ধারা তাদের চাপে রেখেছে। বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে এই সিরিজের তিনটি ম্যাচই জিততে হবে। এ নিয়ে অবশ্য আশাবাদী মারুফা, ‘আমরা অনেক চেষ্টা করছি, অনেক পরিশ্রম করছি। চেষ্টা করতে করতে একদিন সফল হবোই।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে