
বেশ আত্মবিশ্বাসী এক লিটন দাসকেই দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পডকাস্টে। উপস্থাপকের প্রশ্নের জবাবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মর্তুজাদের বিপরীতে বারবার নিজেকেই সেরা অধিনায়ক বলে দাবি করলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এমনকি বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়কের প্রশ্নেও নিজের নামটাই নিলেন লিটন।
অলটাইম বাংলাদেশের সেরা অধিনায়ক কে? লিটন দাস নাকি সাকিব আল হাসান? জবাবে লিটন বলেন, ‘কঠিন। আমি নিজের নামই নিব।’ পরের প্রশ্ন ছিল, লিটন দাস নাকি তামিম ইকবাল? টি-টোয়েন্টি অধিনায়কের উত্তর, ‘রেকর্ডের দিক দিয়ে আমি।’
এরপর উপস্থাপক জানতে চান, লিটন দাস নাকি নাজমুল হোসেন শান্ত? জবাবে লিটন বলেন, ‘আবারও রেকর্ডের দিক দিয়ে আমি।’ হেসে উপস্থাপক বলেন, ‘এই আত্মবিশ্বাসটাই দলের দরকার।’ অধিনায়ক হিসেবে লিটন নাকি মেহেদী হাসান মিরাজ? এবারও নিজেকেই এগিয়ে রাখলেন লিটন, ‘আবারও আমি।’
লিটনকে করা উপস্থাপকের পরের প্রশ্নটা ছিল, লিটন দাস নাকি মাশরাফি মুর্তজা? জবাবে লিটন বলেন, ‘ভাইয়ের অধীনে অনেক দিন খেলেছি। কিন্তু সব সংস্করণে খেলা হয়নি। তাই সামগ্রিকভাবে যদি এখনো বলি রেকর্ডের দিক দিয়ে আমি যে সংস্করণগুলোতে অধিনায়কত্ব করেছি আমার রেকর্ড খুবই ভালো। এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি।’
এরপর উপস্থাপক জানতে চান, অধিনায়ক হিসেবে লিটন দাস নাকি মুশফিকুর রহিম? জবাবে এবারও নিজেকেই বেছে নেন লিটন। সবশেষে খালেদ মাহমুদের সঙ্গে লিটনের তুলনা করেন উপস্থাপক। এবারও লিটনের উত্তর ব্যতিক্রম ছিল না।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩৪ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে