বাজিতে জেতার পর লাভই হওয়ার কথা বাজিকরের। লাভটা অবশ্য হয়েছিল এবি ডি ভিলিয়ার্সেরও। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটারের তাৎক্ষণিক লাভ এখন সর্বনাশ ডেকে এনেছে তাঁর সাবেক আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
কীভাবে বেঙ্গালুরুর সর্বনাশ ডেকে এনেছেন ডি ভিলিয়ার্স সেই বিষয়টা এবার পরিষ্কার করা যাক। নিজের সাবেক ক্লাবকে নিয়ে বাজি ধরেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। বাজি অবশ্য কোনো টাকা-পয়সার ছিল না, ছিল জার্সি পরা নিয়ে। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান (৩১) বাজিটা ধরেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিশের সঙ্গে।
গত ২৫ মে পাঞ্জাব কিংস-বেঙ্গালুরু ম্যাচে কে জিতবে তা নিয়ে বাজি ধরেছিলেন ডি ভিলিয়ার্স-স্টাইরিশ। স্বাভাবিকভাবেই ডি ভিলিয়ার্স ছিলেন নিজের সাবেক ক্লাবের পক্ষে। আর স্টাইরিশ ছিলেন পাঞ্জাব কিংসের পক্ষে। বেঙ্গালুরু জিতলে স্টাইরিশকে পরতে হবে বিরাট কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলদের জার্সি। আর পাঞ্জাব জিতলে ডি ভিলিয়ার্সকে পরতে হবে চেন্নাই সুপার কিংসের জার্সি। মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নদের হয়েই খেলেছিলেন কিউই অলরাউন্ডার।
পাঞ্জাবের বিপক্ষে সেদিন বেঙ্গালুরু ৪ উইকেটের জয় পাওয়ায় শর্ত অনুযায়ী কোহলিদের জার্সি গাঁয়ে দেন স্টাইরিশ। সেদিনের পর থেকে বেঙ্গালুরুরও সর্বনাশ শুরু। ৪৮ বছর বয়সী কিউই তারকার জার্সি গাঁয়ে দেওয়ার পর থেকেই যে জয় পায় না বেঙ্গালুরু। সর্বশেষ টানা ৫ ম্যাচে হেরেছে তারা। ম্যাচের দিন তাঁর গায়ে আরসিবির জার্সি মানেই কোহলিদের হার নিশ্চিত।
সামাজিক মাধ্যমে স্টাইরিশকে তাই ‘অপয়া’ নামে ডাকছেন নেটিজেনরা। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার বেঙ্গালুরুর দুর্ভাগ্য হিসেবে নিজেকে স্বীকারও করেছেন। ম্যাচ হারার পর তাই ডি ভিলিয়ার্সের সিদ্ধান্তের অপেক্ষার কথা জানিয়েছেন স্টাইরিশ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ডি ভিলিয়ার্স তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ কারণ যত দিন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জার্সি পরতে মানা করবেন না তত দিন তাঁর গায়ে দেখা যাবে বেঙ্গালুরুর জার্সি।
প্রিয় দল বেঙ্গালুরু এভাবে হারতে থাকায় স্টাইরিশকে নিজের সিদ্ধান্তের কথাও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি লিখেছেন, ‘দয়া করে অচিরেই জার্সি পরা বন্ধ কর!!!!’ এবার নিশ্চয়ই স্টাইরিশও জার্সি পরা বন্ধ করবেন এবং বেঙ্গালুরুর সমর্থকেরাও হাঁফ ছেড়ে বাঁচবেন। তবে দেখার বিষয় আগামী ম্যাচে ভাগ্যদেবী বেঙ্গালুরুর ওপর সহায় হন কিনা!

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে