
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম জিম্বাবুয়ে। চার ম্যাচের তিনটিতে জিতে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল; হারিয়েছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মতো দুই সাবেক চ্যাম্পিয়নকে। জিম্বাবুয়ের দাপটে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে অজিরা। এবার শেষ আটেও রাজাদের দাপট দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। সেমিফাইনালের মিশনে আজ সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এ ছাড়া মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।
ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ
সুপার এইট
জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ
সরাসরি, সন্ধ্যা সাড়ে ৭টা
টি স্পোর্টস
ফুটবল
প্রিমিয়ার লিগ
এভারটন-ইউনাইটেড
সরাসরি, রাত ২টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২০ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে