
বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে থাকে হরহামেশাই। তবে মাঝেমধ্যে কীটপতঙ্গের উৎপাত, সূর্যের মাত্রাতিরিক্ত আলো—এসব অদ্ভুতুড়ে কারণেও ম্যাচ বাতিলের ঘটনা ঘটে। গত রাতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতেও জোবার্গ সুপার কিংস-পার্ল রয়্যালসের ম্যাচও অদ্ভুত এক ঘটনায় পরিত্যক্ত হয়েছে।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে গত রাতে জোবার্গ সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পার্ল রয়্যালসের অধিনায়ক ডেভিড মিলার। টস হেরে আগে ব্যাটিং পাওয়া জোবার্গ ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৮৭ রান। তাদের ব্যাটিংয়ের সময়ই আকাশে ছিল কালো মেঘের ঘনঘটা। বৃষ্টি যদিও ছিল না। কিন্তু দ্রুতই ওয়ান্ডারার্সের ‘জায়ান্ট স্ক্রিনে’ ভেসে ওঠে সতর্কবার্তা। সেখানে লেখা ছিল, ‘এলাকায় (জোহানেসবার্গে) বজ্রপাত হচ্ছে বলে নিশ্চিত হয়েছে। দয়া করে সবাই নিরাপদে চলে যান। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কেউ খোলা জায়গায় ঘোরাফেরা করবেন না। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’
ওয়ান্ডারার্সের জায়ান্ট স্ক্রিনে সতর্কবার্তার অল্প সময় পরই জোবার্গ সুপার কিংস-পার্ল রয়্যালস ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পার্ল রয়্যালসের আর ব্যাটিংয়ে নামা হলো না। পার্লের স্পিনার মুজিব উর রহমান ১ উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে ৪০ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। টস হেরে আগে জোবার্গের ইনিংসে সর্বোচ্চ রান করেন জেমস ভিন্স। ৪৩ বলের ইনিংসে ৯ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।
বজ্রপাতে পরিত্যক্ত হওয়ার আগেই অবশ্য জোবার্গ সুপার কিংস-পার্ল রয়্যালস ম্যাচে ঝামেলা হয়েছে। ফ্লাডলাইটে ত্রুটির কারণে জোবার্গের ইনিংসে ১৯তম ওভারে খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে বাকি এক ওভার খেলা হলেও ম্যাচ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ম্যাচে পার্ল রয়্যালসের সেরা বোলার সিকান্দার রাজা ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মুজিব, এনকোবানি মোকোয়েনা ও হার্ডাস ভিলজোয়েন। মুজিব একটি রানআউটও করেছেন। ওয়ান্ডারার্সে গত রাতে তাঁর চেয়েও খরুচে বোলিং করেছেন মোকোয়েনা। ৪ ওভারে দিয়েছেন ৪৮ রান।
জোবার্গ সুপার কিংস-পার্ল রয়্যালস ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এবারের এসএ টোয়েন্টিতে এই নিয়ে চারটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সানরাইজার্স ইস্টার্ন কেপ। জিতেছে তিন ম্যাচ। একটি করে ম্যাচ হেরেছে ও পরিত্যক্ত হয়েছে। সমান ১৭ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে দুইয়ে জোবার্গ। সানরাইজার্স ও জোবার্গের নেট রানরেট +২.৯৫৩ ও +১.২১৯। তিনে থাকা পার্ল রয়্যালসের পয়েন্ট ১৫।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে