রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রেকর্ড ভাঙতে ১১ বছর লেগেছিল সানরাইজার্স হায়দরাবাদের। গত ২৭ মার্চ আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ২৭৭ রান করেছিল হায়দরাবাদ। ৭ দিনের ব্যবধানে তাদের সেই রেকর্ড আজ হুমকির মুখে পড়েছিল।
শেষ পর্যন্ত অবশ্য হায়দরাবাদের রেকর্ড অক্ষতই থেকেছে। কাছে গিয়েও ৭ উইকেটে ২৭২ রানে থেমে যেতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রেকর্ড গড়তে না পারলেও দ্বিতীয় স্থানে তাদের স্কোর জায়গা পেয়েছে। তাদের জায়গা দিতে নিচে নেমে যেতে হয়েছে ২০১৩ সালে বেঙ্গালুরুর করা ২৬৩ রানের স্কোরকে।
আজ দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ রানের রেকর্ড গড়ার পথে বিশাখাপত্তনমে শুরু থেকেই ঝড় তোলেন কলকাতার দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন। ৫ ওভার শেষ হওয়ার আগেই ওপেনিং জুটিতে ৬০ রান তোলেন দুই ওপেনার। ১৮ রান করা সল্টের অবদান কম হলেও নারাইন যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ মাঠের বাইরে থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে দিল্লি ক্যাপিটালসের ফিল্ডারদের।
দ্বিতীয় উইকেটে নারাইনকে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন অঙ্কৃশ রঘুবংশি। দুজনে মিলে ১০৪ রানের জুটি গড়েন। ৫৪ রান করে রঘুবংশি ফিরে গেলেও সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। তবে ১৫ রানের দুঃখ থেকে গেছে তাঁর। ৮৫ রানে আউট হয়েছেন নারাইন। সমান ৭ চার ও ৭ ছক্কায় ৩৯ বলের ইনিংসটি সাজিয়েছেন তিনি।
শেষ দিকে ১৯ বলে ৪১ রানের ইনিংস খেলে কলকাতা বড় সংগ্রহ এনে দেন আন্দ্রে রাসেলও। ৪ চারের বিপরীতে ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি। অবদান কম ছিল না রিংকু সিংহেরও। ৩২৫.০০ স্ট্রাইকরেটে ৮ বলে ২৬ রান করেছেন বাঁহাতি ব্যাটার। ৫৯ রানে ৩ উইকেট নিয়ে দিল্লি সেরা বোলার আনরিখ নরকিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২০ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে