আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে সুযোগ ছিল ৩০০ করার। তবে ৩০০ তো দূরে থাক, শেষের দিকের ব্যাটারদের ব্যর্থতায় ৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ১৩ রানে শেষ ৫ উইকেট হারায় তামিম ইকবালের দল। চেমসফোর্ডে আজ তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস হেরে আজ প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এদিন লিটন দাসের পরিবর্তে তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করেন রনি তালুকদার। তবে অভিষেকটা রাঙাতে পারেননি রনি। মার্ক অ্যাডাইরের বল খোঁচা দিয়ে ৪ রানে আউট হয়েছেন বাংলাদেশের এই ওপেনার। দলীয় ১৮ রানেই ভাঙে ওপেনিং জুটি। এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে তামিম-শান্তর জুটি বড় কিছুরই আভাস দিচ্ছিল। কিন্তু গত ম্যাচের মতো ইনিংস বড় করতে পারেননি শান্ত। দারুণ খেলতে থাকা তাঁর ইনিংস শেষ হয়েছে ৩৫ রানে। এতে তামিমের সঙ্গে শান্তর ৪৯ রানের জুটি ভাঙে।
রনি, শান্তর আউটের পর উইকেটে আসেন লিটন। তামিমের সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়ে ওঠে লিটন দাসের। কিন্তু শান্তর মতো ইনিংসের পূর্ণতা দিতে পারেননি লিটনও। ৩ চার আর এক ছয়ে তাঁর ৩৫ রানের ইনিংসটি শেষ হয়েছে অফ স্পিনার অ্যান্ড্রু ম্যাকব্রাইনের বলে। ম্যাকব্রাইনকে লং অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে অ্যাডাইরের হাতে ক্যাচ দিয়েছেন লিটন। তামিমের সঙ্গে তাঁর জুটি থেকে উঠেছে ৭৬ বলে ৭০ রান। লিটনের পর উইকেটে এসেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তাওহীদ হৃদয়। ২৮ তম ওভারের শেষ বলে জর্জ ডকরেলকে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন হৃদয়। ১৩ রান করেছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার।
সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে খেলতে থাকেন তামিম। ওয়ানডে ক্যারিয়ারের ৫৬ তম ফিফটি পেয়েছেন তিনি। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি। ৩৪ তম ওভারের তৃতীয় বলে ডকরেলের বলে আউট হয়েছেন তামিম। ৮২ বলে ৬৯ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এরপর ষষ্ঠ উইকেটে দারুণ জমে ওঠে মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের জুটি। এই দুই ব্যাটার যোগ করেছেন ৭২ বলে ৭৫ রান। তবে মুশফিকের আউটের পরই ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। ৫ উইকেটে ২৬১ রান থেকে ২৭৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৭ বল আগেই শেষ হয়েছে তামিমের দল।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
৩৬ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে