
ড্রয়ের পথে আছে ময়মনসিংহ-ঢাকার ম্যাচ। বরিশাল-রাজশাহীর ম্যাচে জিততে পারে যে কেউ। ড্র কিংবা ফল–দুইটাই হতে পারে সিলেট-রংপুরের ম্যাচে। সেদিক থেকে ব্যতিক্রম খুলনা। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিন শেষে চট্টগ্রামের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েছে সৌম্য সরকার, এনামুল হক বিজয়রা।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রামের দেওয়া ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৫২ রান করেছে খুলনা। জয়ের জন্য শেষদিনে ১৮৫ রান করতে হবে তাদের। সৌম্য ৩৪ ও অমিত মজুমদার ১০ রান নিয়ে ব্যাট করতে নামবেন।
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ১২৭ রানে এগিয়ে আছে সিলেট। ১৭৩ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে দলটি। শেষদিনের শুরুতে সিলেটকে অলআউট করতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি হবে রংপুরের সামনে। সে কাজটা করতে হবে বোলারদেরকেই।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ময়মনসিংহের বিপক্ষে ১১১ রানে পিছিয়ে আছে ঢাকা। শুভাগত হোম চৌধুরীর দলের করা ৩৩৬ রানের জবাবে ২২৫ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ঢাকা। এই ম্যাচে ফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহীকে ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল। জবাবে বিনা উইকেটে ৫ রান তোলেছে পদ্মাপাড়ের দলটি। শেষদিনে আরও ২৪১ রান করতে হবে তাদের। মিজানুর রহমান, সাব্বির হোসেন, সাব্বির রহমান, প্রীতম কুমারদের নিয়ে সাজানো ব্যাটিং লাইনের পক্ষে এই রান করা খুব কঠিন কিছু নয়। তবে প্রতিপক্ষ দলে থাকা তানভীর ইসলাম, ইয়াসির আরাফাত মিশু, রুয়েল মিয়াদের মতো বোলারদের কথা ভেবে কিছুটা চিন্তাও থাকছে তাদের সামনে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে